News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য : কেজরিওয়ালকে অসমের এক আদালতের সমন
Image

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য : কেজরিওয়ালকে অসমের এক আদালতের সমন

ডিফু , ২৮ ডিসেম্বর, (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে অসমের এক আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে ট্যুইটারে বিতর্কিত মন্তব্য করেছিলেন কেজরিওয়াল। প্রধানমন্ত্রী বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের বিরুদ্ধে রাজ্যের পাহাড়ি জেলা কারবি আংলং জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মানহানিজনিত এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে আগামী ৩০ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ সংবলিত সমন পাঠানো হয়েছে তাঁকে।
সম্প্রতি দিল্লির এক সমাবেশের পাশাপাশি গত ১৫ ডিসেম্বর ট্যুইটারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মন্তব্য করে বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদী আসলে দ্বাদশ শ্রেণি পাশ। স্নাতক-সহ তাঁর সব ডিগ্রি ভুয়ো। এই মন্তব্যের বিরুদ্ধাচরণ করে কারবি স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য সূর্য রংফার ডিফু আদালতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৯৯/৫০০/৫০১ ধারায় ৪৫৯/২০১৬ নম্বরে এক মামলা করেন। এই মামলার শুনানি গ্রহণ করে পরবর্তী শুনানির দিন আগামী ৩০ জানুয়ারি ধার্য করে এদিন অরবিন্দ কেজরিওয়ালকে হাজির হতে সমন জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট।
ডিফুতে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানিজনিত মামলার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেননা, এই মামলার শুনানির দিন তিনি সশরীরে আদালতে হাজির হবেন না-অন্য কোনও উপায় অবলম্বন করবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। বাদী পক্ষের কৌঁসুলি কেকে দত্ত, বি গগৈ এবং এইচ তেরাংপি জানিয়েছেন, দেশের তাবড় আদালত যেখানে মোদীর ডিগ্রি সম্পর্কে ক্লিনচিট দিয়েছে সেখানে ফের একই বিষয়কে উসকে দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। অপমানজনক এই মন্তব্যে মানসিক আঘাত পেয়েছেন মক্কেল।-

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top