News Flash

  • Home
  • Uncategorized
  • উৎস শুকিয়ে গিয়েছে , জলকষ্টে গিরিবাসীরা, প্রশাসন নীরব দর্শক
Image

উৎস শুকিয়ে গিয়েছে , জলকষ্টে গিরিবাসীরা, প্রশাসন নীরব দর্শক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ ডিসেম্বর ৷৷ বন জঙ্গলে যারা বনের লতাপাতা কুড়িয়ে সংসারের খাবার জোগাড় করে তাদের কাছে বিজ্ঞান কি তার মানে বোঝা দুষ্কর৷ বর্তমান ত্রিপুরা রাজ্যের একাংশ প্রত্যন্ত গিরিতে গিরিবাসীদের অবস্থা ঠিক তাদের মত৷ যারা একমুঠো খাবারের জন্য সকাল সন্ধ্যায় জীবন তাদের বেলায় বিশুদ্ধ কি তা বোঝাটা বড়ই আশ্চর্য্যজনক৷ আর এমনই এক বাস্তব চিত্র উঠে এলো তেলিয়ামুড়া মহকুমা কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মৎস্য ও সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়ার বিধায়ক নগরী থেকে৷
মুখ্যমন্ত্রীর স্বর্ণযুগে কেমন আছেন প্রত্যন্ত এলাকায়বাসবাসকারী গিরিবাসীরা৷ কোন নেতা বিধায়ক ও মন্ত্রী খবর রাখেন কিনা? মূলত যারা একদিন তাকেই নেতা বানিয়েছিলেন৷ পরে সে নেতা একদিন বিধায়ক কিংবা মন্ত্রী পদাধিকারে উজ্জ্বল হয়৷ সে কি বুঝতে পারে সে গিরিবাসীরা কি অবস্থায় নিজেদের জীবন প্রতিনিয়ত হ্রাসমুখী হচ্ছে৷ বিজ্ঞানযুগে কি এ ধরনের পরিস্থিতি হয়৷ সমালোচকদের মুখে মোটেই না৷ এধরনের বাস্তব চিত্র উঠে এলো স্বর্ণযুুগের ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা মৎস্য ও সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়ার খাসতালুক কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি এলাকা থেকে৷ বর্তমানে হাজরাপাড়া এলাকায় কয়েকশো পরিবারের বসবাস৷ বেশিরভাগ লোকেরাই রিয়াং সম্প্রদায়ের৷ প্রত্যেকটি পরিবারই জুম চাষ কিংবা বনের লতাপাতা কুড়িয়ে আনার উপর নির্ভরশীল সংসারের ভরণপোষণ৷ বেশিরভাগ লোকেরাই টিপ সই ছাড়া শিক্ষাগত যোগ্যতা নেই৷ যে রাজ্যের মানুষ পরিশ্রুত পানীয় জল আর অপরিশ্রুত পানীয় জল আদতে কি তারা জানেন না৷ ফলে গর্তে জমানো জল হয়ত ঝরনার জল আটকে পানীয় জল হিসাবে ব্যবহার করতে হত না৷ বর্তমানে হাজরাবাড়ি এলাকায় বসবাসকারী গিরিবাসীদের মধ্যে এই শুখা মরশুম শুরু হতেই তীব্র পানীয় জলের সংকট দেখা দেয়৷ ওই এলাকার কয়েকশত মানুষের মধ্যে পরিশ্রুত পানীয় জলের সংকট দেখা দিয়েছে৷ পানীয় জলের নতুন উৎসের খঁুজে পাহাড়ে পাহাড়ে চষে বেড়াচ্ছে এক শ্রেণীর গিরিবাসীরা৷ কারণ আর কিছুদিন বাদে পানীয় জলের তীব্র সংকট দেখা দেবে প্রতিটি বছরের মতো৷ তাই শুখা মরশুমের শুরু থেকেই কাকড়াছড়ার উপজাতি গিরিবাসীরা জলের নূতন উৎসের খোঁজে বের হয়৷ হাজরাবাড়ি এলাকায় সরকারি পানীয় জলের কৃত্রিম উৎস তৈরি করলেও, বর্তমানে উৎসগুলি বিকল হয়ে পরাতে তীব্র পানীয় জলের সংকটের মধ্যে দিন গুজরান করতে হচ্ছে গিরিবাসীদের৷ গিরিবাসীরা পানীয় জলের জন্য বর্তমানে ৫০০ ফুট খাদ থেকে জল সংগ্রহ করে যাচ্ছে৷ তাও আবার অপরিশ্রুত জল৷ এই জল পান করার ফলে জলবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে গিরিবাসীরা৷
এলাকাবাসীদের মধ্যে থেকে জোরালো দাবি উঠেছে মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসন, কাকড়াছড়া ভিলেজ এলাকায় স্থায়ী পানীয় জলের ব্যবস্থা করার৷ এখন দেখার বিষয় পানীয় জলের সংকট দূরীকরণে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট প্রশাসন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top