News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ বৈমাত্রেয় বোন
Image

শিক্ষক ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ বৈমাত্রেয় বোন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ বৈমাত্রেয় বোনকে ধর্ষণ ও শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে শাসক দলের এক শিক্ষক নেতার বিরুদ্ধে৷ অভিযুক্তের নাম হানিফ মিয়া৷ মেয়েটি কলেজ পড়ুয়া ছাত্রী৷ ঘটনাটি ঘটেছে রাজধানী আগরতলা শহর এলাকার দক্ষিণ চন্দ্রপুরের শ্রীলঙ্কাবস্তীতে৷ বেশকিছুদিন ধরেই বৈমাত্রেয় বোনকে যৌন নির্যাতন চালিয়ে আসছিল হানিফ মিয়া নামে শাসক দলের তকমাধারী ওই শিক্ষক নেতা৷ সে সর্বশিক্ষায় কর্মরত৷ দলীয় বিভিন্ন কর্মসূচিতেও তাকে দেখা যায়৷ শাসক দলের দোহাই দিয়ে এ ধরনের আরও কুকর্ম সংঘটিত করেছে বলে অভিযোগ৷ তারই বৈমাত্রেয় বোন রবিবার আগরতলা পূর্ব মহিলা থানায় এসে গুণধর শিক্ষক ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে৷
কলেজ পড়ুয়া ওই ছাত্রীটির অভিযোগ তাকে দীর্ঘদিন ধরেই যৌন নির্যাতন চালিয়ে আসছিল হানিফ মিয়া৷ বিষয়টি তার মাও জানতেন৷ কলঙ্কিত হওয়ার আশঙ্কায় এ বিষয়ে মুখ না খুলতে বলা হয়েছিল৷ কিন্তু নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত কলেজ পড়ুয়া ওই ছাত্রীটি পুলিশের দ্বারস্থ হয়৷ পূর্ব মহিলা থানার পুলিশ ৩৫৪/৫০৬ ধারায় মামলা গ্রহণ করেছে৷ আশ্চর্যের বিষয় হল, অভিযুক্ত শিক্ষক নেতাকে গ্রেপ্তার করেনি পুলিশ৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় আগরতলা পূর্ব মহিলা থানায় প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ মহিলা থানার ওসি সীমা বিশ্বাসের সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে দাবি জানানো হয়েছে৷ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত চৌধুরি অভিযোগ করেন, রাজ্যে নারী নির্যাতন, শ্লীলতাহানি, ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনা ক্রমশই বেড়ে চলেছে৷ প্রশাসন এসব ক্ষেত্রে ঠঁুঠো জগন্নাথের ভূমিকা পালন করে চলেছে৷ ২৪ ঘন্টার সময়সীমা বেধে দিয়ে অবিযুক্ত শিক্ষক নেতাকে গ্রেফতারের জোড়ালো দাবি জানিয়েছে যুব তৃণমূল কংগ্রেস৷ অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকিও দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, পারিবারিক চৌহদ্দির মধ্যে এই ধরনের ঘৃণ্য কান্ডকীর্তিতে শুভবুদ্ধি সম্পন্ন জনগণের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে৷ মানবিক মূল্যবোধের যে ঘাটতি রয়েছে তা সমাজে প্রতিফলিত হচ্ছে বলে তথ্যাভিজ্ঞ মহলের অভিমত৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top