News Flash

  • Home
  • Uncategorized
  • মদ নিয়ে বনভোজনে যাওয়ার পথে পুলিশ টিএসআরে মারধর
Image

মদ নিয়ে বনভোজনে যাওয়ার পথে পুলিশ টিএসআরে মারধর

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৫ ডিসেম্বর৷৷ রবিবার  কমলাসাগরে পিকনিক স্পটগুলিতে  উপচে পড়া ভিড়৷ কমলাসাগরে পিকনিক করতে এসে এক টিএসআর জওয়ান ও পুলিশের মধ্যে ধুন্ধুমার কান্ড ঘটে গেল৷ শেষ পর্যন্ত ঐ জওয়ানকে গারদে পুড়েছে পুলিশ৷ টিএসআর জওয়ান লিটন দাস ৮ম ব্যাটেলিয়ানে কর্মরত৷  বাড়ি তেলিয়ামুড়া গামাইয়া পাড়াতে৷ সংবাদ সূত্রে জানা যায় লিটন দাস তার পরিবার নিয়ে কমলাসাগরে বনভোজন করতে যাওয়ার পথে কমলাসাগরস্থিত নতুন কলোনির রাস্তার মুখে মধুপুর থানার এসআই সাধন দাস পুলিশ নিয়ে পিকনিক পার্টির গাড়িগুলিতে তল্লাশি করে৷ টিএসআর লিটন দাসের গাড়িটিকে তল্লাশি করে কিছু বিলেতি মদ উদ্ধার করে পুলিশ৷ তখন লিটন মধুপুর থানার এসআই সাধন দাসকে অনেক অনুরোধ করে বিলেতি মদগুলিকে ছেড়ে দেওয়ার জন্য৷ সাধন দাস বিলেতি মদগুলিকে ছাড়তে নারাজ৷ তা নিয়ে দুজনের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়৷ ধাক্কাধাক্কি  থেকে শুরু হয় দুজনের মধ্যে মারধর৷ ঘটনাস্থলে কমলাসাগর রাস্তায় কর্মরত শ্রমিকরা ছুটে আসে৷ পড়ে মধুপুর থানার ওসি দেবব্রত বিশ্বাস কমলাসাগর তারাপুর হাটের কাছ থেকে ঘটনাস্থলে ছুটে আসে৷ টিএসআর লিটন দাসকে সেখান থেকে তুলে নিয়ে আসে৷ মধুপুর থানায় নিয়ে এসে তার কাছ থেকে ৮২০ টাকা, মোবাইল সেট রেখে লিটন দাসকে থানার লকআপে ঢুকিয়ে দেয়৷ এই ঘটনা নিয়ে কমলাসাগর  এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ একজন আইনের রক্ষক হয়ে বেআইনীভাবে বিলেতি মদ পিকনিক স্পটে নিয়ে যাওয়ার ঘটনা রীতিমতো বিস্ময়ের৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top