News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলের সবরিমালা মন্দিরে পুজো দিতে হুড়োহুড়ি, পদপিষ্টে জখম ২৫
Image

কেরলের সবরিমালা মন্দিরে পুজো দিতে হুড়োহুড়ি, পদপিষ্টে জখম ২৫

keralaতিরুবনন্তপুরম, ২৬ ডিসেম্বর (হি.স.) : প্রবল ভিড়ের মধ্যে কেরলের সবরিমালা মন্দিরে পদপিষ্ট হয়ে জখম হলেন কমপক্ষে ২৫ জন দর্শনার্থী| এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে| তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| সূত্রের খবর, রবিবার এই মন্দিরে থাঙ্গা আঙ্গি অনুষ্ঠানে প্রচুর ভক্তের সমাগম হয়| আর এই অতিরিক্ত ভিড়ের কারণে এই বিপত্তি ঘটে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে| প্রশাসনের তরফে জানানো হয়েছে, জখমদের মধ্যে অধিকাংশের বাড়ি অন্ধ্রপ্রদেশে|
আয়াপ্পা ধর্মসেনার সভাপতি রাহুল ইশ্বর জানান, দর্শনার্থীরা পুজো শুরু থেকে সমাপ্তি পর‌্যন্ত ঘণ্টার পর ঘণ্টার দাঁড়িয়েছিল| থাঙ্গা আঙ্গি পর্ব শুরু হতেই কয়েকজন ভক্ত সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়| ভারসাম্য রাখতে না পেরে মাটিতে পড়ে যান অনেকে| হুড়োহুড়িতে পদপিষ্ট হন অনেকে| ঘটনার জেরে আতঙ্ক নেমে আসে ভক্তদের মধ্যে| তবে সেখানে থাকা কর্তব্যরত পুলিশকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| উদ্ধার করা হয় পদপিষ্টদের|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top