তিরুবনন্তপুরম, ২৬ ডিসেম্বর (হি.স.) : প্রবল ভিড়ের মধ্যে কেরলের সবরিমালা মন্দিরে পদপিষ্ট হয়ে জখম হলেন কমপক্ষে ২৫ জন দর্শনার্থী| এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে| তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| সূত্রের খবর, রবিবার এই মন্দিরে থাঙ্গা আঙ্গি অনুষ্ঠানে প্রচুর ভক্তের সমাগম হয়| আর এই অতিরিক্ত ভিড়ের কারণে এই বিপত্তি ঘটে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে| প্রশাসনের তরফে জানানো হয়েছে, জখমদের মধ্যে অধিকাংশের বাড়ি অন্ধ্রপ্রদেশে|
আয়াপ্পা ধর্মসেনার সভাপতি রাহুল ইশ্বর জানান, দর্শনার্থীরা পুজো শুরু থেকে সমাপ্তি পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টার দাঁড়িয়েছিল| থাঙ্গা আঙ্গি পর্ব শুরু হতেই কয়েকজন ভক্ত সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়| ভারসাম্য রাখতে না পেরে মাটিতে পড়ে যান অনেকে| হুড়োহুড়িতে পদপিষ্ট হন অনেকে| ঘটনার জেরে আতঙ্ক নেমে আসে ভক্তদের মধ্যে| তবে সেখানে থাকা কর্তব্যরত পুলিশকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| উদ্ধার করা হয় পদপিষ্টদের|
কেরলের সবরিমালা মন্দিরে পুজো দিতে হুড়োহুড়ি, পদপিষ্টে জখম ২৫
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















