News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকের চিন্তামণিতে ৯০০টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
Image

কর্ণাটকের চিন্তামণিতে ৯০০টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

lpg-gas-cylinderবেঙ্গালুরু, ২৬ ডিসেম্বর (হি.স.): কর্ণাটকের চিক্কাবাল্লাপুরা জেলার চিন্তামণিতে একটি গুদামঘরের সামনে দাঁড়িয়ে থাকা দু’টি ট্রাকে রাখা প্রায় ৯০০টি গ্যাস সিলিন্ডার ফেটে তুমুল আতঙ্ক ছড়াল| গ্যাস সিলিন্ডারগুলিতে ধারাবাহিক বিস্ফোরণের পরই আগুন ধরে যায় দু’টি ট্রাক ও একটি বোলেরো গাড়িতে| আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পেঁৗছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
দমকল ও স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে চিন্তামণি গ্রামের কাছে একটি গুদামঘরের সামনে দাঁড়িয়েছিল গ্যাস সিলিন্ডার ভর্তি দু’টি ট্রাক| আচমকাই গ্যাস সিলিন্ডার গুলিতে ধারাবাহিক বিস্ফোরণ হয়| বিস্ফোরণে শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা| দমকল কর্মীদের অনুমান, ব্যাটারিতে শর্টসার্কিটের কারণেই হয়তো আগুন লেগে বিস্ফোরণ হয়|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top