News Flash

  • Home
  • Uncategorized
  • এসএসবি জওয়ানদের হাতে উন্নত মানের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তুলে দেবে কেন্দ্র
Image

এসএসবি জওয়ানদের হাতে উন্নত মানের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তুলে দেবে কেন্দ্র

seema-surakhsha-balনয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.) : সীমান্ত রক্ষায় এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্র| এসএসবি জওয়ানদের হাতে এবার ৯ হাজার আধুনিক অ্যাসল্ট রাইফেল, ৩৪টি ৱুলেটপ্রুফ গাড়ি ও ৭৬০টি টহলদারি বাইক তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র| সম্প্রতি এসএসবি-র পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছে আরও উন্নত মানের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার আবেদন করা হয়| সেই আবেদনে সাড়া দিয়েই কেন্দ্র ওই বিপুল অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে|
এসএসবি-র পক্ষ থেকে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক বাহিনীকে ৩৪টি ৱুটেলপ্রুফ গাড়ি, ৯,৯১৭টি অ্যাসল্ট রাইফেল, ১২টি হালকা যান দেওয়ার কথা ঘোষণা করেছে| ভারত-নেপাল সীমান্তের ১৭৫১ কিলোমিটার এলাকা ও ভারত-ভুটান সীমান্তের ৬৯৯ কিলোমিটার এলাকা প্রহরা দেয় এসএসবি| এছাড়াও দেশে মাওবাদী দমনেও কাজে লাগানো হয় এসএসবিকে | বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় এদের মোতায়েন করা হয়েছে | দেশে মাওবাদী হামলার একের পর এক জওয়ান মৃতু্যর ঘটনা বাড়তে থাকায় ওই অস্ত্রের আবেদন করা হয়|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top