News Flash

  • Home
  • Uncategorized
  • বারুদের স্তুপে বাংলাদেশও
Image

বারুদের স্তুপে বাংলাদেশও

সন্ত্রাসবাদ রুখিতে না পারিলে উন্নয়নের ধারা থমকিয়া যাইবে৷ মানুষের জীবন হইবে দুর্বিসহ, প্রতিনিয়ত আতংকে কাবু হইবে স্বাভাবিক জনজীবন৷ ছোট্ট দেশ বাংলাদেশে আবার আত্মঘাতী বিস্ফোরণে কাঁপিয়া উঠিল৷ সারা বিশ্ব যখন প্রভু যিশুর আভির্ভাব দিবসকে সামনে রাখিয়া আনন্দ উল্লাসে মশগুল তখন শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটাইল সন্ত্রাসীরা৷ প্রকাশিত সংবাদে জানা গিয়াছে, তাহারা একটি বহুতল বাড়ীতে বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ নিয়া অবস্থান করিতেছিল৷ বাংলাদেশের পুলিশ ও সেনা সুর্নির্দিষ্ট সংবাদের ভিত্তিতে অভিযান চালাইতে গেলে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক মহিলা জঙ্গী৷ এই বিস্ফোরণে দুইজন নিহত হইয়াছে৷ বাংলাদেশে সম্ভবত এই প্রথম আত্মঘাতী বোমায় এক জঙ্গী নিহত হইয়াছে৷ এই ঘটনা চোখে আঙুল দিয়া দেখাইয়া দিল বাংলাদেশে বারুদের স্তুপ যেকোনও সময় ব্যাপক ধবংস আনিয়া দিতে পারে৷ গত বছরই ঢাকায় এক রেঁস্তোরায় জঙ্গী হামলায় অন্তত সাতাশ জনের মৃত্যু হইয়াছিল৷ এই ঘটনার পর পদ্মা মেঘনা দিয়া অনেক জল গড়াইয়া গিয়াছে৷ সেই নৃশংস সন্ত্রাসী হামলা, রক্ত স্রোতের ও হত্যার ভয়াবহতাকে মাথায় রাখিয়া সে দেশের প্রশাসন কতখানি সজাগ ও সতর্ক সেই প্রশ্ণ উঠিয়াছে৷
মৌলবাদীদের বিরুদ্ধে হাসিনা সরকারের কঠোর মনোভাব গোটা বিশ্বই দেখিয়াছে৷ বেশ কয়েকজন হত্যা অপরাধীকে ফাঁসীর কাঠেও ঝুলাইবার ঘটনা সন্ত্রাসীদের কোমড় ভাঙ্গিয়া দিয়াছে৷ সন্ত্রাসবাদী হত্যা হামলা হইতে বাংলাদেশ অনেক বেশী মুক্ত এমন ধারণাই দেখা গিয়াছে৷ একথা বলিলে হয়তো ভুল বলা হইবে না যে, ঢাকায় আত্মঘাতী বোমা হামলা ও বহুতল বাড়ীতে বিপুল আগ্ণেয়াস্ত্র মজুতের ঘটনা বাংলাদেশের মানুষের চোখ খুলিয়া দিয়াছে৷ এই ঘটনায় হাসিনা সরকারকে এখন রণকৌশল ঠিক করিতে হইবে৷ বেশ কিছুদিন কৌশলগত কারণে জঙ্গীরা নীরব নিস্তব্ধ থাকিয়াছে৷ সময় ও সুযোগ বুঝিয়া যে মরণ কামড় বসাইবে এই ধান্দাই কাজ করিয়াছে৷ বাংলাদেশের নির্বাচনের দিনও আগাইয়া আসিতেছে৷ গোটা দেশেই অস্থিরতা সৃষ্টি করিয়া নির্বাচনে যাহারা ফায়দা তুলিতে চায় তাহারা যে অনেক বেশী সক্রিয় সে বিষয়ে নতুন করিয়া বলিবার অপেক্ষা রাখে না৷ পাক সন্ত্রাসবাদীরা বাংলাদেশে কতখানি ঘাঁটি গাড়িয়াছে এই তথ্য নিশ্চয়ই ভারত বাংলা উভয় দেশের কাছে নিশ্চয়ই আছে৷ বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর উপর হামলা, পুরোহিত হত্যা, মন্দির ভাঙচুরের পিছনে কাহাদের হাত তাহা সংঘটিত ঘটনাগুলি চোখে আঙুল দিয়া দেখাইয়া দিতেছে৷
মৌলবাদী শক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করিয়া হাসিনা সরকারের পতন ঘটাইতে চহিতেছে৷ সাধারণ নির্বাচনের আগে হিংসাত্মক ঘটনার বিস্তৃতির সম্ভাবনা থাকিয়া যাইতেছে৷ হাসিনা সরকার বাংলাদেশে সংখ্যালঘু অংশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করিবার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ জারী রাখিয়াছেন কিনা সেই প্রশ্ণ উঠিয়াছে৷ হাসিনা সরকারের উপর অগাধ বিশ্বাস থাকা সত্বেও সংখ্যালঘু অংশের মানুষ এখন বাংলাদেশে থাকার পক্ষে নিরাপত্তাহীনতার আশংকায় ভুগিতেছেন৷ মৌলবাদী সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে হাসিনা প্রশাসনের সর্বশক্তি নিয়োগ করা উচিত৷ যদি এই সন্ত্রাসী কাজ বন্ধ করা না যায় তাহা হইলে বাংলাদেশের ভবিষ্যত সেই অন্ধকারে ঢাকা পড়িতে বাধ্য৷ উজ্জ্বল ভবিষ্যতের পথে বাংলাদেশকে আগাইতে হইলে মৌলবাদী শক্তি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযান জারী রাখিতেই হইবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top