News Flash

  • Home
  • Uncategorized
  • দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলবে ‘‌মন কি বাত’‌ –এ ঘোষণা প্রধানমন্ত্রীর
Image

দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলবে ‘‌মন কি বাত’‌ –এ ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.) : শেষ ‘‌মন কি বাত’‌ –এ দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।২০১৬ সালের শেষ ‘মন কি বাত’ -এর প্রায় পুরোটাই ছিল নোট বাতিল ও নগদহীন লেনদেন নিয়ে । নোট বাতিল নিয়ে বিরোধীদের সমালোচনা করেন মোদী । সেই সঙ্গে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানান প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ী ও মদন মোহন মালব্যকে। জয়ের জন্য ভারতীয় জুনিয়র হকি ও ক্রিকেট দলকেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।আজ মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, “সবেমাত্র দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছি। এখানেই থামব না।” কালোটাকা দমনে নোট বাতিলের সিদ্ধান্ত সফল বলে উল্লেখ করে বললেন, “দেশজুড়ে কালোধনের মালিকদের মাথায় হাত পড়েছে। সাধারণ মানুষ কালোটাকার মালিকদের সম্পর্কে আমাদের তথ্য দিচ্ছে।” দেশের মানুষের স্বার্থে সরকার যে কঠোর পদক্ষেপ নিতে বদ্ধপরিকর তা আজ ফের স্পষ্ট করে দেন তিনি। বলেন, “দেশের ভালোর জন্য যা কিছু করা দরকার, আমরা তা করব।”
বিরোধীদেরও একহাত নেন প্রধানমন্ত্রী। কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সাহারা ও বিড়লা গোষ্ঠীর কাছ থেকে টাকা নিয়েছেন মোদী। তা নিয়ে সরাসরি আক্রমণ না করলেও অনুষ্ঠান থেকে তিনি বলেন, “বিরোধী দলগুলি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যে সব তথ্য সামনে আনা হচ্ছে সে সব মিথ্যা।”এছাড়াও আজকের রেডিও বার্তা থেকে তিনি জানান, “ওর্লাল্ড ব্যাঙ্কের বিজ়নিস রিপোর্টে ভারত উপরের দিকে উঠছে। ক্যাশলেশ লেনদেনের ক্ষেত্রে সাড়া পাওয়া যাচ্ছে। নভেম্বরের ৮ তারিখের পর ২০০ থেকে ৩০০ শতাংশ হারে ক্যাশলেশ লেনদেন বেড়েছে।” আজ ৯২ বছরে পা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ী।আজ স্বাধীনতা সংগ্রামী তথা শিক্ষাবিদ মদন মোহন মালব্যরও জন্মদিন। জন্মদিনে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ী শুভেচ্ছা জানান মোদী । জন্মবার্ষিকীতে মদন মোহন মালব্যর স্মৃতির উদ্দেশ্যেও শ্রদ্ধা জানিয়েছেন মোদী। জয়ের জন্য ভারতীয় জুনিয়র হকি ও ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান তিনি ।-

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top