নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.) : সন্ত্রাস এবং সীমান্তে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে ভারত–পাকিস্তান দ্বন্দ্ব অব্যাহত। ভারত-পাক অস্থির সম্পর্কের মাঝেই আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র্ মোদী।রবিবার সকালে মোদী তাঁর শুভেচ্ছা বার্তায় শরিফের সুস্থ, স্বাভাবিক ও দীর্ঘ জীবনের কামনা করেছেন।আজ পাক প্রধানমন্ত্রীর ৬৭ তম জন্মদিন। এইমুহূর্তে কাশ্মীর সহ বিভিন্ন ইস্যু নিয়ে ভরাত-পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত রয়েছে। কিন্তু তার মধ্যেই মোদীর শরিফকে জন্মদিনের শুভেচ্ছা জানানো, রাজনৈতিক ভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ, মত আন্তর্জাতিক কূটনৈতিক মহলের।প্রসঙ্গত,গত বছর এই দিনে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আচমকাই ইসলামাবাদে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এমন পদক্ষেপ দুই দেশের রাজনীতিক মহলের প্রশংসা কুড়িয়েছিল। আবার সমালোচনাও জুটেছিল। কারণ মোদির ইসলামাবাদ সফরের রেশ কাটতে না কাটতেই, পাঠানকোট বায়ুসেনাঘাঁটিতে হামলা চালায় ৪ পাকিস্তানি জঙ্গি। প্রথমে তদন্তে সবরকম সাহায্যের আশ্বাস দিলেও, পরে বরাবরের মতো দায় নিতে অস্বীকার করে ইসলামাবাদ। তারপর থেকে উরি হামলা, কাশ্মীর, সীমান্তে অস্ত্র বিরতি চুক্তি লঙ্ঘন—একের পর এক ঘটনায় দুই দেশের সম্পর্কের অবনতিই হয়েছে।-
অস্থির সম্পর্কের মাঝেই পাক প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র্ মোদী
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















