News Flash

  • Home
  • Uncategorized
  • সাড়ে দশ কোটির টাউন হল উদ্বোধনের চবিবশ ঘন্টাতেই প্রকাশ্যে ত্রুটি-বিচ্যুতি
Image

সাড়ে দশ কোটির টাউন হল উদ্বোধনের চবিবশ ঘন্টাতেই প্রকাশ্যে ত্রুটি-বিচ্যুতি

door-broken-khowai-town-hallনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ ডিসেম্বর৷৷ দীর্ঘ প্রতিক্ষিত অত্যাধুনিক টাউন হলের স্বপ্ণ বাস্তবায়িত হল ২৩শে ডিসেম্বর৷ খোয়াইতে নব নির্মিত আধুনিক সর্ব সুবিধাযুক্ত টাউন হলের উদ্বোধন হয়ে গেল মুখ্যমন্ত্রীর হাত ধরে৷ কিন্তু উদ্বোধনের দিন থেকেই প্রকাশ্যে আসতে শুরু করেছে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় রাজ্যের সবচাইতে ব্যয়বহুল খোয়াই টাউন হলটির ক্রটি-বিচ্যুতি৷ এর মধ্যে উদ্বোধনের দ্বিতীয় দিনই খুলে পড়ল টাউন হলের ভেতরকার প্রস্রাবাগারের দরজা৷ তাও আবার এই কক্ষটি প্রতিবন্ধীদের জন্য তৈরী করা৷ একজন প্রতিবন্ধী কি করে ভাঙা দরজা খুলে প্রাকৃতিক কাজ সম্পাদন করবে উঠছে প্রশ্ণ৷ আরও কিছু ভেঙে বা খুলে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন জনসাধারন৷ খোয়াই টাউন হলের উদ্বোধনের দ্বিতীয় দিন চলছিল সাংসৃকতিক অনুষ্ঠান৷ অনুষ্ঠান চলাকালীনই বিষয়টি প্রকাশ্যে আসে৷ দর্শকের আসন থেকেই উঠে এসে একটি অল্প বয়সি ছেলে প্রস্রাবাগারে যেতে চাইলে দরজায় হাত দিতেই সেটি খুলে পড়ে৷ অল্পের জন্য সে রক্ষা পায়৷ ভাঙা দরজাটি তার উপরও খুলে পড়তে পারতো৷ যেহেতু অল্প বয়সের ছেলে তাই সে বুঝে উঠতে পারেনি সেটি প্রতিবন্ধীদের ব্যবহারের জন্য৷ আজ যদি কোন প্রতিবন্ধী ভাই-বোন প্রস্রাবাগারটি ব্যবহার করতে যেত তবে কি হতো৷
অথচ রাজ্য সরকারের আর্থিক সহায়তায় প্রায় সাড়ে ১০ কোটি টাকা ব্যয় হয়েছে এই অত্যাধুনিক খোয়াই টাউন হলটি নির্মাণ বাবদ৷ কিন্তু জনগনের অভিমত যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ও নগরোন্নয়ন মন্ত্রি এই নব নির্মিত টাউন হলটির নির্মান কাজ নিয়ে ভূয়শী প্রশংসা করে গেলেন তা কিসের ভিত্তিতে? বাইরের চাকচিক্য দেখেই কি এই প্রশংসা? প্রশ্ণ জনগনের৷ অথচ নবনির্মিত খোয়াই টাউন হলটির প্রায় ৮০ ভাগ কাজই আজ প্রশ্ণের মুখে৷ মঞ্চ থেকে শুরু করে শব্দ, আলোক, কোরিডোর সহ নানাহ দিক আজ প্রশ্ণের মুখে৷ উদ্বোধনের দিনই সাউন্ড সিস্টেম অন্যত্র থেকে ভাড়া এনে নম নম করে কাজ চালানো হয়৷ ৫ বছর যাবৎ কাজ করেও খোয়াইবাসীর জন্য ক্রটি মুক্ত কাজ করতে পারেনি ঠিকেদার বা দপ্তর৷ অথচ রাজ্য সরকার ১০ কোটি টাকা ব্যয় করেছে যা জনগনের টাকা৷ তারপরও নিম্নমানের কাজ করে যদি পার পাওয়া যায় তবে তা থেকেই অনুমান করা যায় সরকারী বিভিন্ন উন্নয়মূলক দলান বাড়ীগুলি কিভাবে তৈরী হচ্ছে৷ যে যেভাবে খুশী নিম্নমানের কাজ করছে কোন বাধা নেই৷ জনগনের মতে, প্রশাসন যেন একটু সদ ভাবনা নিয়ে কাজগুলি পরিদর্শন করে এবং মুনাফা খুর ঠিকেদারদের কালো তালিকায় নাম নথিভুক্ত করে৷ তবেই এসব কাজের মান উন্নয়ন হবে৷ জনগন এখন তাকিয়ে ৫ বছর যাবৎ কাজ করা খোয়াই টাউন হলের আর কি কি ভেঙে পড়ে বা খুলে পড়ে সেদিকেই৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top