News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের মানুষ শিক্ষিত হলেও ক্রেতা হিসেবে যতটা সচেতন হওয়া দরকার ততটা নন ঃ খাদ্যমন্ত্রী
Image

রাজ্যের মানুষ শিক্ষিত হলেও ক্রেতা হিসেবে যতটা সচেতন হওয়া দরকার ততটা নন ঃ খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ জাগিয়া ঘুমাইলে কাউকেই জাগানো যায় না৷ এই প্রবাদ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বটে৷

শনিবার আগরতলায় জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা৷ ছবি নিজস্ব৷
শনিবার আগরতলায় জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা৷ ছবি নিজস্ব৷

কারণ, এখনো দেশের পাশাপাশি রাজ্যের গ্রাহকদের সচেতনতার স্বার্থকতা প্রশ্ণের মুখে৷ সেই বিষয়টি আরো পরিস্কারভাবে ব্যাখ্যা দিলেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা৷ শনিবার জাতীয় ভোক্তা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি রসিকতা করে বলেন, জাগো গ্রাহক জাগো শ্লোগান দিয়ে ক্রেতাদের সচেতন করার উদ্যোগ নেওয়া হলেও মানুষ এখনো ঘুমিয়ে আছেন৷ তাঁদের জাগাতে হবে৷ কারণ, রাজ্যের মানুষ শিক্ষিত হলেও ক্রেতা হিসেবে যতটা সচেতন হওয়া দরকার ততটা নন৷ পণ্যের গুনমান সম্পর্কে আমরা যেমন যাচাই করিনা তেমনি জিনিষ কেনার পর রসিদও নিইনা৷ এসম্পর্কে ক্রেতাদের আরো সচেতন হতে এদিন তিনি আহ্বান জানান৷
জাতী ভোক্তা দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে শনিবার আগরতলা টাউন হলে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়৷ খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর, পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও সদর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্য ও অর্থ মন্ত্রী ভানুলাল সাহা৷ জাতীয় ভোক্তা দিবস উদযাপনের এবারের ভাবনা হল ভোক্তা বিরোধের দ্রুত নিস্পত্তির জন্য বিকল্প বিবাদ মীমাংসা ব্যবস্থা৷ ১৯৮৬ সালে আজকের দিনে দেশে ক্রেতা সুরক্ষা আইন প্রণয়ন হয়৷ এর আগে ভোক্তা স্বার্থরক্ষাকারী অনেক আইন দেশে প্রচলিত ছিল৷ কিন্তু কোন আইনই ভোক্তাদের ক্ষতিপুরণ বা দ্রুত সহজ পদ্ধতিতে বিরোধ মীমাংসার ব্যবস্থা ছিলনা৷ এই আইনে শুধুমাত্র ভোক্তা বিরোদ মীমাংসার জন্য জেলাস্তর থেকে রাজ্যস্তর এবং কেন্দ্রীয়স্তর পর্যন্ত ভোক্তা বিরোধ মীমাংসা ফোরাম/কমিশন গঠন করার ব্যবস্থা রাখা হয়েছে৷
অনুষ্ঠানে খাদ্য ও অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রমিলা রায়, খাদ্য দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরনীকান্তি, দপ্তরের অধিকর্তা ড দেবাশীষ বসু, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক উষাজেন মগ, ভোক্তা সুরক্ষা এসোসিয়েশনের সভাপতি আইনজীবী অমৃতলাল সাহা৷
আলোচনাচক্রের উদ্বোধন করে প্রধান অতিথি খাদ্য ও অর্থমন্ত্রী ভানুলাল সাহা বলেন, এই দিনটিকে কেন্দ্র করে রাজ্যের সর্বত্রই ক্রেতাদের সচেতন করতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়৷ এজন্য ক্রেতাদের সংগঠন তৈরি করা হচ্ছে যাতে তারা অধিকার ও সচেতনতা সম্পর্কে অবহিত হন৷ ক্রেতারা বঞ্চিত হলে বা ঠকে গেলে রাজ্য ভোক্তা আদালত, জেলা ভোক্তা আদালত রয়েছে, সেখানে তারা প্রতিকারের জন্য আবেদন করতে পারেন৷ অথচ আমরা যারা গ্রাহক বা ক্রেতা তারা পণ্য ক্রয় প্রতারণার শিকার হলেও এবিষয়ে তেমন গুরুত্ব দিইনা৷ এজন্য গ্রাহকদের সচেতন করতে সরকার থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে৷ তিনি বলেনৃ, এ রাজ্যের মানুষ শিক্ষিত হলে ক্রেতা হিসেবে যতটা সচেতন হওয়া দরকার ততটা নন৷ পণ্যের গুণমান সম্পর্কে আমরা যেমন যাচাই করিনা তেমনি জিনিষ কেনার পর রসিদও নিইনা৷ এ সম্পর্কে ক্রেতাদের আরও সচেতন হতে তিনি আহ্বান জানান৷ খাদ্য মন্ত্রী ভানুলাল সাহা বলেন, ক্রেতারা পণ্যক্রয়ে প্রতারিত হলে, ভোক্তা আদালতে যেতে হলে প্রমাণের জন্য রসিদের প্রয়োজন রয়েছে৷ পণ্য ক্রয়ের পর রসিদ সংগ্রহের উপরও তিনি গুরুত্বারোপ করেন৷ ক্রেতারা পণ্য ক্রয়ে ঠকে গেলে তাদের হয়ে ভোক্তা আদালত পর্যন্ত যেতে এখন খাদ্য দপ্তরের পরিদর্শকদের ক্ষমতায়িত করা হয়েছে বলে মন্ত্রী শ্রীসাহা জানান৷ তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায় নামী দামী অনেক কোম্পানী যাদের বিশ্বাস করার কথা তাদের পণ্যেও গুণমান বজায় থাকে না৷ এই জিনিষ বাজারজাত করার জন্য যে নিয়ম আছে সেই নিয়ম যদি তারা না মানে তবে ক্রেতাদের প্রস্তুতকারকই হোক বা ডিলার বিক্রেতারা ক্ষতিপূরণ দিতে বাধ্য৷ শুধু পণ্য ক্রয়ের ক্ষেত্রেই নয়, পরিসেবা প্রদানের ক্ষেত্রে দুর্বলতা থাকলেও গ্রাহকদের আদালতে যাওয়ার অধিকার রয়েছে৷ এ বিষয়ে অনেক মামলা হয়েছে বলেও তিনি জানান৷ প্রসঙ্গঁক্রমে খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা বলেন, বর্তমানে ৫০০ টাকা ও ১০০০ টাকা নোট বাতিলের ফলে ক্রেতা-বিক্রেতার সম্পর্কের মধ্যেও সমস্যা হচ্ছে৷ খুচরোর অভাবে ক্রেতারা যেমন পণ্যক্রয় করতে পারছেন না, তেমনি বিক্রেতারাও পণ্য বিক্রি করতে পারছেননা৷ কেন্দ্রীয় সরকার ক্যাশলেস ট্র্যানজ্যাকশনের কথা বলছেন৷ ১২৫ কোটি মানুষের দেশে কত সংখ্যক মানুষ প্লাস্টিক কার্ড বা অনলাইনের মাধ্যমে লেনদেন বুঝবেন সে সম্পর্কেও প্রশ্ণ তোলেন খাদ্যমন্ত্রী৷ আলোচনায় অংশ নিয়ে আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা বলেন, ক্রেতা সুরক্ষা সম্পর্কে মানুষকে সচেতন করতেই এ ধরণের অনুষ্ঠান করা হয়৷ তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে বিক্রেতারাও একাধারে ক্রেতা৷ তাই সবাইকে এ বিষয়ে সচেতন হতে তিনি আহ্বান জানান৷ অনুষ্ঠানে এছাড়া, বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রমিলা রায় প্রমুখ৷ ভোক্তা সুরক্ষা এসোসিয়েশনের শভাপতি দেশে ক্রেতা সুরক্ষা আইনের ইতিহাস ও আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ স্বাগত ভাষন দেন সদর মহকুমা শাসক ড সমিত চৌধুরী৷ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্রেতা সুরক্ষা ও সচেতনতার উপর একটি তথ্য চিত্র প্রদর্শিত হয়৷ আয়োজিত হয় সংশ্লিষ্ট বিষয়ে উন্মুক্ত ক্যুইজ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top