News Flash

  • Home
  • Uncategorized
  • গজারিয়ায় উদ্ধার বেআইনী কাঠসহ অন্যান্য সামগ্রী, বনদস্যুরা পলাতক
Image

গজারিয়ায় উদ্ধার বেআইনী কাঠসহ অন্যান্য সামগ্রী, বনদস্যুরা পলাতক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ ডিসেম্বর৷৷ শনিবার সকালে বিশালগড় থানার অধীন গজারিয়া এলাকা থেকে গোপন সংবাদের

গজারিয়ায় উদ্ধার করা কাঠ ও স মিল৷ শনিবার তোলা নিজস্ব ছবি৷
গজারিয়ায় উদ্ধার করা কাঠ ও স মিল৷ শনিবার তোলা নিজস্ব ছবি৷

ভিত্তিতে অভিযান চালিয়ে বিশালগড় বন বিভাগের আধকারীক পৌষালি রায়ের নেতৃত্বে পুলিশ ও বন কর্মীরা বেআইনী স মিল ও কাঠ বাজেয়াপ্ত করেছে৷ সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি জেনারেটর৷
এদিকে, বেআইনী জিনিষপত্র উদ্ধার করলেও এই অবৈধ্য বাণিজ্যের সাথে জড়িতদের ধরতে পারেনি বন দপ্তরের কর্মীরা ও পুলিশ কর্মীরা৷ এদিনের অভিযোনে ছিলেন বিশালগড়ের এসডিপিও প্রবীর পাল সহ থানার ওসি৷ গজারিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে৷ উদ্ধার করা সামগ্রীর দাম প্রায় আট লক্ষ টাকা৷
অভিযোগ উঠেছে, শাসক দলের স্থানীয় কিছু নেতা আইন কানুনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন৷ বেআইনী স মিল বসিয়ে সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছের লগ এনে এই মেশিনে কাঠ করে বাজারে বিক্রি করা হচ্ছে৷ রাজ্যের বন নিধন করার যে প্রক্রিয়া তা দীর্ঘদিন ধরেই চলছে৷ এই ব্যাপারে বন দপ্তরের কর্মীরা মাঝে মধ্যে অভিযান চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে৷ কিন্তু, বেশীরভাগ ক্ষেত্রেই বন দপ্তরের কর্মীরা শীতঘুমে আচ্ছন্ন থাকেন৷ আবার এও অভিযোগ উঠেছে বন দপ্তরের একাংশ কর্মীর সাথে বনদস্যুদের গোপন সমঝোতার ভিত্তিতে এই বেআইনী বাণিজ্য চলছে৷ তবে, বিশালগড়ের বন বিভাগের আধিকারীর পৌষালি রায় জানিয়েছেন বনদস্যুদের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে৷ অবাক ঘটনা মালামাল উদ্ধার হলেও বনদস্যুরা ফেরার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top