মস্কো, ২৫ ডিসেম্বর (হি.স.) : কৃষ্ণ সাগরে ধ্বংসাবশেষ মিলল নিখোঁজ রাশিয়ার সামরিক বিমানের। রবিবার ৯১ জন যাত্রী নিয়ে ভেঙে কৃষ্ণ সাগরে পড়ল রাশিয়ার সেনা টি ইউ–১৫৪ বিমানটি। এদিন সকাল সোচি থেকে সিরিয়ার লাতাকিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল রুশ সেনার বিমানটি। ওড়ার ২০ মিনিটের মধ্যেই রেডার থেকে হারিয়ে যায়। তল্লাশি অভিযানে নেমেকৃষ্ণসাগরে মিলল ধ্বংসাবশেষ।স্থানীয় সময় সকাল ৫টা বেজে ২০ মিনিটে সোচি থেকে সিরিয়ার লাতাকিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল রুশ সেনার টি ইউ–১৫৪ বিমানটি। উড়ানের ২০ মিনিট পরই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷তল্লাশি অভিযানে নেমে সোচি উপকূল থেকে ৬ কিলোমিটার দূরে বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পান উদ্ধারকারীরা। ১০ বিমানকর্মী সহ মোট ৯১ জন যাত্রী ছিলেন তাতে। সকলের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোচি উপকূল থেকে দেড় কিলেমিটার দূরে, কৃষ্ণসাগরের ৫০ থেকে ৭০ কিলোমিটার গভীরে ভেঙে পড়ে বিমানটি।৩ ইঞ্জিন বিশিষ্ট যাত্রীবাহী বিমানটিতে বিশিষ্ট সাংবাদিক সহ রুশ সেনা আধিকারিকরা ছিলেন। ছিলেন রুশ সেনার ‘আলেকজান্দ্রোভ আঁসাঁব্ল’–এর গায়কদল। লাতাকিয়ায় রুশ বায়ুসেনাঘাঁটিতে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা।
কৃষ্ণ সাগরে ধ্বংসাবশেষ মিলল ৯১ জন যাত্রী নিয়ে নিখোঁজ রাশিয়ার সামরিক বিমানের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















