News Flash

  • Home
  • Uncategorized
  • জয়পুরে আত্মঘাতী পুলিশ অফিসার, পাশ থেকেই উদ্ধার মহিলার গুলিবিদ্ধ দেহ
Image

জয়পুরে আত্মঘাতী পুলিশ অফিসার, পাশ থেকেই উদ্ধার মহিলার গুলিবিদ্ধ দেহ

muder photoজয়পুর, ২৩ ডিসেম্বর (হি.স.): নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে জয়পুরে আত্মঘাতী হলেন রাজস্থান পুলিশের এক আধিকারিক| মৃত পুলিশ আধিকারিকের নাম আশিস প্রভাকর (৪২)| কিছুদিন আগেই সন্ত্রাস দমন শাখায় ট্রান্স করা হয়েছিল অতিরিক্ত পুলিশ সুপার আশিস প্রভাকরকে| বৃহস্পতিবার রাতে জয়পুর থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় গাড়ির ভিতর থেকে এএসপি-র রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়| তাঁর দেহের পাশ থেকেই অপরিচিত এক মহিলার দেহও উদ্ধার করা হয়েছে| পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে|
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ অফিস থেকে বেরিয়ে যান এএসপি আশিস প্রভাকর| গুলি চালানোর ঘটনাটি ঘটেছে ঘন্টাখানেক বাদেই| মৃত পুলিশ আধিকারিকের দেহের পাশ থেকে একটি নোট উদ্ধার করা হয়েছে| উদ্ধার করা হয়েছে একটি মোবাইল ফোন| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই আত্মঘাতী হয়েছেন আশিস প্রভাকর|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top