News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় গতিবিধি নেই ইডি’র, দেশের বিভিন্ন স্থানে ফের রোজভ্যালীর সম্পত্তি বাজেয়াপ্ত, বাজার দর ১২৫৬ কোটি
Image

ত্রিপুরায় গতিবিধি নেই ইডি’র, দেশের বিভিন্ন স্থানে ফের রোজভ্যালীর সম্পত্তি বাজেয়াপ্ত, বাজার দর ১২৫৬ কোটি

edবিশেষ প্রতিনিধি, আগরতলা / কলকাতা, ২২ ডিসেম্বর৷৷ ত্রিপুরাতে কোন ধরনের গতিবিধি না থাকলেও, দেশের বিভিন্ন স্থানে ফের রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ বাজার দর ১২৫৬ কোটি টাকা৷ ত্রিপুরাতেও রোজভ্যালীর বহু সম্পত্তি রয়েছে৷ তবে, এদিকে এখনও নজর পড়েনি ইডি’র৷ মূলত, আর্থিক তছরূপ মামলায় রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ বাজেয়াপ্তের তালিকায় রয়েছে সংস্থার কয়েকটি হোটেল, একটি রোলস রয়েস সহ আটটি দামি গাড়ি ও প্রচুর জমি৷ ইডি সূত্রে জানা গেছে, কলকাতা, গোয়া, রাঁচি, ছত্তিশগড়, শিলচর, জয়পুর, মুম্বাই, পোর্টব্লেয়ার ও হরিদ্বারে রোজভ্যালির গোষ্ঠীর যে বিপুল সম্পত্তি রয়েছে সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে৷ ইডি’র তরফে জারি করা নির্দেশে বলা হয়েছে, কাগজে কলমে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির দর ৪৬৫ কোটি হলেও তার বর্তমান বাজার দর ১২৫৬ কোটি৷ জানা গেছে, কলকাতায় দুটি হোটেল ছাড়াও জয়পুর, পোর্টব্লেয়ার, পানাজি, হরিদ্বার, রাঁচি এবং শিলচরে একটি করে হোটেল রয়েছে রোজভ্যালির৷ এছাড়া মুম্বাইয়ের ওয়ারলিতে রোজভ্যালির এপার্টমেন্ট বাজেয়াপ্ত করা হয়েছে৷ পশ্চিমবঙ্গের রাজারহাটে ১৪৬ কাঠা জমি এবং মেদিনীপুরে ৫ হাজার ৫০০ কাঠা জমি বাজেয়াপ্ত করা হয়েছে৷ এরই সাথে ৫ কোটি মূল্যের একটি রোলস রয়েস সহ প্রায় ১২টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে৷
উল্লেখ্য, ২০১৪ সালে রোজভ্যালির চেয়ারম্যান গৌতম কুন্ডু সহ গোষ্ঠীর বিভিন্ন কর্তার বিরুদ্ধে আর্থিক তছরূপ ধারায় মামলা দায়ের করা হয়েছিল৷ গত বছরই গৌতমকে গ্রেপ্তার করে ইডি৷ বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেপাজতে রয়েছেন৷
সম্পত্তি বাজেয়াপ্ত এই প্রথম করেনি ইডি৷ এর আগেও এই মামলায় আরো চারটি বাজেয়াপ্তের নোটিশ জারি করে ৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল৷ কলকাতা ও ভুবনেশ্বরের আদালতে পৃথক চার্জশিটও দাখিল করা হয়েছিল৷ শুধু তাই নয়, রোজভ্যালি গ্রুপের ২৬৩১টি ব্যাঙ্ক একাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছিল৷ যেখানে প্রায় ২৯৫ কোটি টাকা ছিল বলে সূত্রের খবর৷ ইডি’র আগে রোজভ্যালির বিরুদ্ধে তদন্ত করেছিল সেবি ও সিবিআই৷ তারা ঐ সংস্থার বিরুদ্ধে মামলাও দাখিল করেছিল৷ সূত্র অনুসারে জানা গেছে, বেআইনী আর্থিক প্রতিষ্ঠান চালানোর জন্য প্রায় ২৭টি কোম্পানি খুলেছিল রোজভ্যালি৷ ত্রিপুরাতেও এই সংস্থার বিস্তার হয়েছিল৷ রাজ্যে বহু সম্পত্তি রয়েছে রোজভ্যালির৷ কিন্তু, কি কারণে এখনো ইডি ত্রিপুরার দিকে নজর দেয়নি সে প্রশ্ণ এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ ইতিমধ্যে শিলচর পর্যন্ত থাবা বসিয়েছে ইডি৷ কিন্তু আসাম সীমান্ত ডিঙ্গিয়ে ত্রিপুরায় এখনো রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত করতে আসেনি ইডি৷ জেলা ও মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে, রোজভ্যালির বিরুদ্ধে যে মামলা বর্হিরাজ্যে চলছে তার নিরিখে রাজ্যে এই সংস্থার যে সম্পত্তি রয়েছে তা বাজেয়াপ্ত করার এক্তিয়ার ইডি’র রয়েছে৷ ত্রিপুরাতেও রোজভ্যালি বহু আমানতকারীর অর্থ আত্মসাৎ করেছে৷ ফলে, এখন দেখার বিষয় রাজ্যে যে সমস্ত সম্পত্তি রোজভ্যালির রয়েছে সেদিকে ইডি’র নজর কবে নাগাদ পড়ে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top