News Flash

  • Home
  • Uncategorized
  • লেনদেনের ঝামেলায় বাইক থেকে ফেলে হত্যার চেষ্টা, গুরুতর মহিলা
Image

লেনদেনের ঝামেলায় বাইক থেকে ফেলে হত্যার চেষ্টা, গুরুতর মহিলা

crimeeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ চলন্ত বাইক থেকে ফেলে এক মহিলাকে হত্যার চেষ্টা করা হয়েছে৷ বর্তমানে ঐ মহিলা জি বি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ ঘটনাকে কেন্দ্র করে দূর্গাচৌমুহনী এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এই ব্যাপারে রামনগর ফাঁড়িতে একটি মামলা রুজু করা হয়েছে৷
সংবাদে প্রকাশ, ঐ এলাকার মহিলা গীতারাণী বিশ্বাস তার বাড়িতে বিদ্যুতের নতুন সংযোগ নেওয়ার জন্য স্থানীয় নিগম অফিসে যোগাযোগ করেন৷ সেই মোতাবেক নিগমের এক কর্মী নিবাস দেবনাথকে তিনি তিন হাজার টাকাও দিয়েছেন৷ টাকা দেওয়ার ঘটনা প্রায় পক্ষকাল আগের৷ টাকা দেওয়ার পরও ঐ মহিলার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না৷ এই ব্যাপারে নিগমের কর্মী নিবাস দেবনাথকে চাপ দেন গীতারাণী বিশ্বাস৷ প্রথমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে নিবাস জানালেও পরবর্তী সময়ে সে জানায় টাকা খরচ করে ফেলেছে৷ কিন্তু, ঐ মহিলা টাকা ফেরত দেওয়ার জন্য নিবাসকে চাপ দিতে থাকে৷ এনিয়ে নিবাসের সাথে মহিলার বাকবিতন্ডাও হয়৷ কোন উপায় না পেয়ে গীতারাণী বিশ্বাস নিবাস দেবনাথের বিরুদ্ধে রামনগর ফাঁড়িতে একটি মামলা করেন৷ মামলা রুজু হওয়ার পর নিবাস জানায় টাকা ফেরত দিয়ে দেবে যদি মহিলা মামলা প্রত্যাহার করে নেন৷ এনিয়ে দুজনের মধ্যে সমঝোতা হয়েছে৷ সেই সমঝোতার ভিত্তিতে রামনগর ফাঁড়িতে গিয়ে বুধবার মামলা প্রত্যাহার করে নেওয়া হবে৷
এদিকে, গীতারাণী বিশ্বাসকে বাইকে করে রামনগর ফাঁড়িতে নিয়ে আসতে যায় নিবাস দেবনাথ৷ প্রথমে ঐ মহিলা বাইকে উঠতে রাজী হয়নি৷ শেষ পর্যন্ত বাইকে উঠেন৷ কিছুদূর যাওয়ার পর নিবাস বাইক থেকে ঐ মহিলাকে ফেলে দেয় হত্যার লক্ষ্যে৷ ঘটনাস্থলে উপস্থিত জনতার সামনে নিজেকে সামাল দেওয়ার জন্য নিজেই ঐ মহিলাকে নিয়ে জি বি হাসপাতালে হাজির হয় নিবাস৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েচে গীতারাণী বিশ্বাসের অবস্থা সংকটজনক৷ খবর লেখা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি৷ পুরো ঘটনার বিবরণ দিয়ে গীতারাণী বিশ্বাসের স্বামী এই ব্যাপারে রামনগর ফাঁড়িতে নিবাস দেবনাথের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন৷ এদিকে, নিবাস দেবনাথের বক্তব্য ঐ মহিলা নিজ বাড়িতে দূর্ঘটনাগ্রস্থ হয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top