News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসে পৃথক স্থানে নিহত এক জখম তিনজন
Image

যান সন্ত্রাসে পৃথক স্থানে নিহত এক জখম তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম, ২১ ডিসেম্বর৷৷ চিকিৎসাধীন অবস্থায় দূর্ঘটনাগ্রস্থ ব্যক্তির মৃত্যু হয়েছে৷ নিহতের নাম

বুধবার সিপাহীজলায় দুর্ঘটনায় পতিত হয় একটি মারুতী অল্টো কার৷ ছবি নিজস্ব৷
বুধবার সিপাহীজলায় দুর্ঘটনায় পতিত হয় একটি মারুতী অল্টো কার৷ ছবি নিজস্ব৷

সুবল পাল৷ বাড়ি আগরতলা শহরের জগহরি মুড়া এলাকায়৷ জি বি হাসপাতালে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়েছে৷ জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে সুবল পাল একটি সুকটি নিয়ে আগরতলা থেকে তেলিয়ামুড়ায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন৷ জিরানীয়া এলাকায় একটি ক্রেনের সাথে সংঘর্ষ হয় তাঁর সুকটির৷ তাতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন৷ সঙ্গে সঙ্গেই তাকে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন৷
সিপাহিজলা এলাকায় বুধবার বিকাল তিনটায় টাটা ৪০৭ এবং মারুতির পেছনে ধাক্কা দিলে গাড়িটি সিপাহিজলা যাত্রীশেডের বিশাল বড় একটি খাঁদে পড়ে যায়৷ মারুতি গাড়িটি ও টাটা ৪০৭ গাড়ি দুটি আগরতলায় যাওয়ার পথেই ঘটে এই দুর্ঘটনা৷ মারুতি টিআর০৭-০২৫৩ নম্বরের গাড়িটিতে তিনজনই অল্পবিস্তর ক্ষতি হয়েছে৷ তবে গাড়ির ভেতরে থাকা তিনজন যাত্রী ডাঃ শর্মিষ্ঠা দাস, সোনামুড়া সি এইচ সি হাসপাতালের চিকিৎসক বলে জানান৷ ডাঃ শর্মিষ্ঠা দাসের বাবা মতিলাল দাস নিজেই তার স্ত্রীও কন্যাকে নিয়ে আগরতলা যাচ্ছিলেন এমন সময়েই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা৷ এদিকে, রাবার বোঝাই টাটা ৪০৭ গাড়ি টিআর০৩-এফ-১৫২৬ নম্বরের গাড়ির চালক জয়দ্বীপ ভৌমিক ও গাড়ি দুটোকে বিশালগড় থানায় নিয়ে যাওয়া হয়৷ এস আই আশুতোষ শর্মা জানান এই দুর্ঘটনার একটি মামলা থানায় রুজু করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top