News Flash

  • Home
  • Uncategorized
  • বেতন পাচ্ছেন না পুর নিগমের সাফাইকর্মীরা
Image

বেতন পাচ্ছেন না পুর নিগমের সাফাইকর্মীরা

safai-karmiনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ পুর নিগমের সাফাই কর্মীরা বেতন পাচ্ছেন না দুই মাস ধরে৷ তাই বুধবার নিগমের কার্য্যালয়ের বাইরে সাফাই কর্মীরা বেতনের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেন৷ তাঁদের অভিযোগ, দুই মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না৷ শুধু তাই নয়, ছুটি নিলে বেতন কেটে নেওয়া হচ্ছে৷ এমনকি কিছুক্ষণের জন্য কাজ ছেড়ে অন্যত্র গেলে তাঁদের অনুপস্থিত দেখানো হচ্ছে৷ প্রায় একশ সাফাই কর্মী দুই মাস ধরে বেতন পাচ্ছেন না৷ এদিন তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বেতন না পেয়ে সংশার চালাতে তাঁদের হিমসিম খেতে হচ্ছে৷ পাওনাদারদের এড়াতে তাঁদের পালিয়ে বেরাতে হচ্ছে৷ বেতন চাইলেই কিছুদিনের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস দিলেও দুই মাস ধরে এই একই প্রতিশ্রুতি চলছে৷ এই বিষয়ে পুর নিগমের সেন্ট্রাল জোনের এসিস্টেন্ট মিউনিসিপ্যাল কমিশনার চন্দন কুমার দাস জানান, সাফাই কর্মীদের কেবল এক মাসের বেতন বকেয়া রয়েছে৷ দুই একদিনের মধ্যেই তাঁদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে৷ তিনি সাফাই কর্মীদের অন্য সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top