News Flash

  • Home
  • Uncategorized
  • পিস্তল উঁচিয়ে তোল্লা আদায় করতে গিয়ে গণধোলাইয়ে রক্তাক্ত মাফিয়া
Image

পিস্তল উঁচিয়ে তোল্লা আদায় করতে গিয়ে গণধোলাইয়ে রক্তাক্ত মাফিয়া

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ দিনদুপুরে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গ্যারেজ মালিকের কাছ থেকে তোল্লা আদায় করতে গিয়ে গণরোষে পড়ে রক্তাক্ত হয়েছে এক মাফিয়া৷ ঘটনাকে কেন্দ্র করে শহরের চন্দ্রপুর মসজিদ রোডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এই ব্যপারে আগরতলা পূর্ব থানায় একটি মামলাও করা হয়েছে৷
সংবাদে প্রকাশ, চন্দ্রপুর মসজিদ রোড এলাকার গ্যারেজ মালিক ভজন সুত্রধরকে স্থানীয় মাফিয়া বিশ্বজিৎ দেবনাথ ওরফে মাক্কা ও তার সাকরেদরা টাকার জন্য ভয়ভীতি প্রদর্শন করেন৷ পিস্তল উঁচিয়ে ভজনবাবুকে হুমকি দেওয়া হয় যদি টাকা না দেওয়া হয় তাহলে তাকে খুন করা হবে৷ মঙ্গলবার বিকাল নাগাদ এই হুমকির ঘটনা৷ নিরাপত্তাহীন হয়ে ভজনবাবু আগরতলা পূর্ব থানায় ঘটনার বিস্তারিত জানিয়ে একটি এফআইআর করেন৷ পুলিশ এফআইআর নেওয়ার পরও কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ৷
এদিকে, বুধবার দুপুরে বিশ্বজিৎ দেবনাথ ওরফে মাক্কা ও তার সাকরেদরা কোমড়ে পিস্তল গঁুজে ভজন সূত্রধরের গ্যারেজে যায়৷ তাকে পিস্তল উঁচিয়ে টাকা তোল্লা দাবী করে৷ টাকা না দিলে খুন করা হবে৷ মাফিয়াদের এই হুমকি পেয়ে আর্তনাদ করতে থাকেন ভজনবাবু৷ সঙ্গে সঙ্গেই আশেপাশের লোকজন ছুটে আসে৷ পরিস্থিতি বেগতিক দেখে মাক্কার সাকরেদরা আগ্ণেয়াস্ত্রসহ পালিয়ে যেতে সক্ষম হলেও মাক্কাকে পাকড়াও করে স্থানীয়রা গণধোলাই দেয়৷ তার মাথা ফাটিয়ে দেওয়া হয়৷ ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ সেখানে ছুটে যায়৷ ক্ষুব্ধ জনতার হাত থেকে রক্তাক্ত অবস্থায় বিশ্বজিৎ দেবনাথকে পুলিশ জি বি হাসপাতালে নিয়ে যায়৷ এদিকে, স্থানীয় জনগণ পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন৷ এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরেই এই এলাকায় মাফিয়াদের দৌরত্ম্য চলছে৷ জমি বিকিকিনি, নতুন দোকন দেওয়া সহ বিভিন্ন কারণে অকারণে বিশ্বজিৎ ও তার সাকরেদরা তোল্লা আদায় করে চলেছে৷ অবিলম্বে এই মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এলাকাবাসী আন্দোলনের পথে যাবেন বলে জানা গিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top