News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুম পর্যন্ত রেলের কাজ আশানুরূপ হয়নি, জানালেন মানিক দে
Image

সাব্রুম পর্যন্ত রেলের কাজ আশানুরূপ হয়নি, জানালেন মানিক দে

manik-tlaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজে রেলমন্ত্রক কাজ শেষ করার যে সময়সীমা নির্ধারণ করেছিল সেই অনুযায়ী কাজের আশানুরূপ অগ্রগতি হয়নি৷ রাজ্য সরকারের পক্ষ থেকে কাজের গাতি বাড়ানোর জন্য তদ্বির তদারকি চলছে এবং রেলপথ নির্মাণের ভারপ্রাপ্ত কার্যকারদের সাথে সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করা হচ্ছে৷ সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে বিধায়ক সমীরণ মালাকার, বিধায়ক যশবীর ত্রিপুরা এবং বিধায়ক প্রভাত চৌধুরীর জনস্বার্থে আনা একটি নোটিশের জবাবে পরিবহণমন্ত্রী মানিক দে এই ততথ্য দিয়েছেন৷
মানিক দে জানিয়েছেন, রাজ্য সরকারের দিক থেকে জমি অধিগ্রহণ ও হস্তান্তরের কাজ প্রায় শেষ৷ কিছু এলাকা এখনও বন ও পরিবেশ মন্ত্রকের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে৷ তবে কাজ করার সম্মতি পাওয়া গিয়েছে৷ তিনি জানান, উদয়পুর-সাব্রুম ৭০ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ চলছে৷ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, উদয়পুর-গর্জি ৯২ কিলোমিটার চলতি অর্থ বছরে, গর্জি-শান্তিরবাজার ১৩৩৬ কিলোমিটার ২০১৭-১৮ এবং শান্তিরবাজার-বিলোনীয়া ৯৯৭ কিলোমিটার ২০১৮-১৯ সালে সম্পন্ন করা হবে৷ শেষ পর্যায়ে বিলোনীয়া- সাব্রুম পর্যন্ত ৩৭২৮ কিলোমিটার ২০১৯-২০ সালে কাজ সম্পন্ন করা হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন৷

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top