News Flash

  • Home
  • Uncategorized
  • নারী কেলেঙ্কারী নিয়ে উত্তপ্ত বিধানসভা, ন্যায়দন্ড নিয়ে পালালেন সুদীপ রায় বর্মন
Image

নারী কেলেঙ্কারী নিয়ে উত্তপ্ত বিধানসভা, ন্যায়দন্ড নিয়ে পালালেন সুদীপ রায় বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ বিধানসভায় অধ্যক্ষের ন্যায় দন্ড ছিনিয়ে পালালেন তৃণমূল বিধায়ক সুদীপ রায়

সোমবার বিধানসভা অধিবেশন চলাকালীন বিধায়ক সুদীপ রায় বর্মন অধ্যক্ষের ন্যায়দন্ড নিয়ে পালিয়ে যান৷ ছবি নিজস্ব৷
সোমবার বিধানসভা অধিবেশন চলাকালীন বিধায়ক সুদীপ রায় বর্মন অধ্যক্ষের ন্যায়দন্ড নিয়ে পালিয়ে যান৷ ছবি নিজস্ব৷

বর্মণ৷ নারী কেলেঙ্কারি অভিযোগে বিধানসভা অধিবেশন উত্তপ্ত হয়ে উঠে৷ সোমবার অধিবেশনের শূন্যকালে বিরোধী বেঞ্চের সদস্যরা বনমন্ত্রী নরেশ জমাতিয়া এডিসির এমডিসি জয়কিশোর জমাতিয়া এবং পুরনিগমের কাউন্সিলার মৃন্ময় সেন ওরফে খোকন বৈষ্ণবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সোচ্চার হন৷ তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণ বনমন্ত্রী নরেশ জমাতিয়ার বিরুদ্ধে কেচ্ছা কাহিনী বিধানসভায় তুলে ধরে তাঁকে বরখাস্ত করার দাবি জানান৷ পাশাপাশি অভিযোগ করে বলেন, পক্সো আইনে মামলা হওয়া সত্ত্বেও পুলিশের সহযোগিতায় পুর নিগমের কাউন্সিলার মৃন্ময় সেন আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন৷ এদিকে, বনমন্ত্রী নরেশ জমাতিয়া তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খন্ডন করে দাবি করেন তাঁকে কালিমালিপ্ত করার জন্যই মিথ্যা অভিযোগ আনা হচ্ছে৷ তিনি জোর গলায় বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা রটানো হচ্ছে৷ আর এজন্যই তিনি আদালতে জয়কিশোর জমাতিয়া এবং স্থানীয় একটি সংবাদপত্রের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন৷ তখন বিরোধীরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এবিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান৷ মুখ্যমন্ত্রী পুর নিগমের কাউন্সিলারের জামিন পাওয়ার বিষয়ে বলেন, পুলিশের রেকর্ডের সাথে সামঞ্জস্য না থাকলে [vsw id=”sp3_Zfam_D8″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]আদালতে নিশ্চয়ই এর ব্যবস্থা হবে৷ নরেশ জমাতিয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধে থানায় কোন মামলা হয়নি৷ বরং তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন৷ নরেশ জমাতিয়ার সাহস আছে বলেই তিনি আদালতে চ্যালেঞ্জ করেছেন৷ ফলে, এই মামলায় রায় কি হয় সেটা দেখা পর্যন্ত অপেক্ষা করতেই হবে৷ এই কথা শুনে অধ্যক্ষ এই ইস্যুতে আলোচনা করার বিরোধীদের দাবি খারিজ করে দেন৷ তাতেই ক্ষুব্ধ হয়ে বিরোধী বেঞ্চের সদস্যরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ এক সময় তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণ অধ্যক্ষের ন্যায়দন্ড ছিনিয়ে নিয়ে বিধানসভার বাইরে দৌড়ে চলে যান৷ হঠাৎ এই ঘটনায় রাজ্য বিধানসভা স্তম্ভিত হয়ে পড়ে৷
এবিষয়ে বিধানসভায় নিজ কক্ষে অধ্যক্ষ বলেন, বিধানসভার সদস্য হিসেবে সুদীপবাবু কাজটা ঠিক করেননি৷ ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী বেঞ্চ উভয় দিকেরই বিধানসভায় সমান আইনগত অধিকার রয়েছে৷ সুদীপ বাবু ঐ ইস্যুতে আলোচনার জন্য কোন নোটিশ দেননি৷ আর রাজ্য বিধানসভার নিয়ম অনুসারে শূন্যকালে পর্যাপ্ত সময় দেওয়ার কোন বিধান নেই৷ ফলে, বিক্ষোভ দেখাতে গিয়ে সুদীপ বাবু যে কাজ করেছেন সেটা সংবিধান বর্হিভূত৷ এদিকে, অধ্যক্ষের ন্যায় দন্ড ছিনিয়ে নিয়ে যাওয়ার স্বপক্ষে যুক্তি দিয়ে তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, বিধানসভায় ন্যায় পাওয়া যায় না৷ তাই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি৷ এদিন সভা পুনরায় শুরু হলে অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ আগামীদিনে এধরনের কাজ না করার জন্য বিধায়ক সুদীপ রায় বর্মণকে সতর্ক করেন৷ পাশাপাশি ন্যায়দন্ড ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় অধ্যক্ষ নিন্দা জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top