News Flash

  • Home
  • Uncategorized
  • জাঙ্গালিয়ায় কংগ্রেস, তৃণমূল ও সিপিএমে ভাঙ্গন
Image

জাঙ্গালিয়ায় কংগ্রেস, তৃণমূল ও সিপিএমে ভাঙ্গন

bjp-biplabনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ ডিসেম্বর৷৷ বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় বিজেপির দলের রাজ্য সভাপতির হাত ধরে জাঙ্গালিয়া পঞ্চায়েত উপনির্বাচনে ৪নং ওয়ার্ডের ৮নং আসনে চলছে দলবদলের হিড়িক৷ ৬টি পরিবার থেকে মোট ২৪ জন ভোটার পদ্ম শিবিরে যোগ দিয়েছে৷ কংগ্রেস দল ত্যাগ করেছেন দুই পরিবার৷ তৃণমূল এক পরিবার, সিপিআইএম এক পরিবার৷  জাঙ্গালিয়ার এই ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচনে ৪নং ওয়ার্ডে ৮নং আসনের বিজেপি প্রার্থী রতন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান করেন রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ আর পঞ্চায়েত উপনির্বাচনের টোই অন্যরকম পরিস্থিতি লক্ষ্য করেছেন বিজেপি৷ কারণ সিপিআইএম কিংবা কংগ্রেসের বহু  যুবক যুবতী  পদ্মশিবিরের নীচে যোগদান করেছে বলে স্থানীয় জাঙ্গালিয়া বিজেপি মন্ডল জানিয়েছেন৷  বিপ্লব দেব বলেন মানুষের মধ্যে ক্ষোভের বর্হিঃপ্রকাশ  ঘটতে শুরু করেছে৷ এলাকাবাসীরাও জানান শাসক দলের উন্নয়নমূলক কর্মসূচী বাস্তবায়ন সঠিক  হচ্ছে না৷  জাঙ্গালিয়া এলাকাবাসীর সমস্যা সম্পর্কে বিরোধিরা কোন সমাধানের প্রতিশ্রুতিই দিচ্ছে  না  বলে অভিযোগ করেন৷ এলাকাবাসীর সম্পর্কে কোন খোঁজ খবর নেন না৷ তাই ক্ষুব্ধ হয়ে শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন৷ নবাগতদের দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নেন বিপ্লব দেব৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top