News Flash

  • Home
  • Uncategorized
  • ওবিসি উন্নয়ন মঞ্চের গণবস্থান
Image

ওবিসি উন্নয়ন মঞ্চের গণবস্থান

obcনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ রাজ্য বিধানসভায় ওবিসিদের সংরক্ষণের জন্য আইন প্রণয়নের দাবিতে গণবস্থান পালন করল ওবিসি উন্নয়ন সমিতি৷ বিবেকানন্দ ময়দানসংলগ্ণ এলাকায় ৫ ঘন্টার এই গণবস্থান পালন করা হয়৷ গণবস্থান চলাকালে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ রাজ্যে ওবিসি অংশের জনগণের জন্য মোট ৩৪ শতাংশ সংরক্ষণ চালু করার দাবি জানান৷ নন্দীকমিশনের সুপারিশ অনুযায়ী ২৪ শতাংশ এবং রঙ্গনাথন মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী ধর্মীয় সংখ্যালঘুদের ওবিসি হিসেবে স্বীকৃতি দিয়ে আরো ১০ শতাংশ অর্থাৎ মোট ৩৪ শতাংশ ওবিসি সংরক্ষণ চালুর দাবি জানিয়েছে ওবিসি উন্নয়ন সমিতি৷  সংবিধানের ৩১(গ) ধারা কর্তৃক ত্রিপুরা বিধানসভায় সংরক্ষণ আইন প্রণয়নের দাবিতে এই গণবস্থান পালন করা হয়৷ দাবি অনুযায়ী সংরক্ষণ ব্যবস্থা গৃহীত না হলে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে  হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top