News Flash

  • Home
  • Uncategorized
  • এবার চণ্ডীগড় পুরভোটেও বিজিপি-আকালি জোটের জয়জয়াকার
Image

এবার চণ্ডীগড় পুরভোটেও বিজিপি-আকালি জোটের জয়জয়াকার

Election Stampচণ্ডীগড়, ২০ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্র, গুজরাটের পর এবার পঞ্জাবের চন্ডীগড় পুরসভার নির্বাচনেও জয়জয়কার রাজ্যের শাসক বিজেপি-শিরোমণি অকালি দলের জোটের। চণ্ডীগড় পুরসভার ২৬টি আসনের মধ্যে ২১টিই নিজেদের দখলে রাখল বিণজপি-অকালি জোট| বিজেপি একাই পেল ২০টি আসন| সেখানে কংগ্রেস পেল মাত্র ৪টি আসন|আর একটিতে জিতেছেন নিদলর্ প্রার্থী| বিদায়ী পুরসভায় বিজেপি-অকালির দখলে ছিল ১২টি আসন| কংগ্রেসের দখলে ছিল ৯টি আসন| বিএসপি ও নির্দলের দখলে ছিল একটি করে আসন| এই জয়ের জন্য দলের নেতা ও কর্মীদের অভিনন্দন জানান বিজেপি সভাপতি অমিত শাহ ।

গত রবিবার পুরসভার নির্বাচন হয়। ১২২ জন প্রার্থী লড়াইতে ছিলেন। ভোটদানের হার ছিল ৫৯.৫৪ শতাংশ। এদিন ভোট গণনায় ফলাফলের প্রবণতা জানতে পারার পরই চন্ডীগড়ে বিজেপি অফিসের সামনে সমর্থকদের উত্সব শুরু হয়ে যায়। এই জয়ের জন্য দলের নেতা ও কর্মীদের অভিনন্দন জানান বিজেপি সভাপতি অমিত শাহ ।তিনি দাবি করেছেন, এই ফলাফল নোট বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতি মানুষের সমর্থনের প্রতিফলন। তিনি বলেছেন, ৮ নভেম্বর নোট বাতিলের পর যে সব নির্বাচন হয়েছে তার প্রতিটিতেই এই প্রবণতা দেখা গিয়েছে।

চণ্ডীগড়ের বিজেপি সাংসদ কিরণ খের বললেন, নোট বাতিলের প্রভাব ভোটের ওপর পড়েনি| সাময়িকভাবে অসুবিধা তৈরি হলেও মানুষ যথেষ্ট সমঝদার| আগামী বছরই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন| এই ফলাফল সেখানে বিজেপি-অকালিকে অনেকটাই এগিয়ে রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা| তবে বিধানসভা নির্বাচনে শুধু কংগ্রেস নয়, বেগ দেবে কেজরিওয়ালের আম আদমি পার্টিও| লোকসভা নির্বাচনে একমাত্র এই পাঞ্জাব থেকেই ৪টি আসনে জিতেছিল আপ|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top