News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ক্লাব সংসৃকতির আমূল পরিবর্তন হয়েছে ঃ মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে ক্লাব সংসৃকতির আমূল পরিবর্তন হয়েছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ কুঞ্জবন সেবক সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদ্যাপন উপলক্ষ্যে রবিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজ্যে ক্লাব সংসৃকতির আমূল পরিবর্তন হয়েছে৷ একসময় মানুষ ক্লাবের নাম শুনলে শিউরে উঠতেন৷ কিন্তু এখন ক্লাব এলাকার মানুষের কাছে অত্যন্ত আপন হয়ে উঠেছে৷ আগে ক্লাবগুলো খেলাধূলা এবং মানুষের কাছ থেকে তোলা আদায়ে ব্যস্ত থাকত৷ সেই সংসৃকতি বদল হয়ে বর্তমানে ক্লাবকে ঐতিহ্য বজায় রেখে সামাজিক কাজকর্মে নিজেদের নিয়োজিত করেছেন৷ এলাকার গরিব পরিবারের মেয়েদের বিবাহের ব্যবস্থা, দুঃস্থ পরিবারের ছাত্র ছাত্রীদের শিক্ষার ব্যবস্থা করা, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করা সহ রক্তদান ও অন্যান্য সামাজিক কাজকর্মে নিজেদের নিয়োজিত করছে৷ তাতেই মানুষের মধ্যে ক্লাব সংসৃকতি সম্পর্কে পরিবর্তন ঘটেছে৷ শুধু শহর এলাকাতেই নয়, গ্রামীণ এলাকার ক্লাবগুলিকেও এই ধরনের সেবামূলক কাজকর্মে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top