News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ব্যাঙ্কিং পরিষেবা আশানুরূপ নয় ঃ মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে ব্যাঙ্কিং পরিষেবা আশানুরূপ নয় ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ কালোধন সাদা করতেই নোট বদলের সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার৷ রাজ্যে রিজার্ভ ব্যাঙ্কের শাখা না থাকায় ব্যাঙ্কিং পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী৷ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে ৪১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ রক্তদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কালোধন ইস্যুতে সরব হন মুখ্যমন্ত্রী৷ পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে পর্যাপ্ত সংখ্যক ব্যাঙ্কের শাখা নেই৷ ৬০ শতাংশ এলাকা এখনও ব্যাঙ্কিং পরিষেবার আওতার বাইরে রয়েছে৷ স্বাভাবিক কারণেই এই রাজ্যে ব্যাঙ্কিং পরিষেবা আশানুরূপ নয়৷ নোট বদল ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, ক্যাশলেসের বিরোধিতা করছি না, কিন্তু নোট বদলের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশকে অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছেন৷ এই জটিল পরিস্থিতিতে ব্যাঙ্ক কর্মীদের ধৈর্য্য সহকারে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার ব্যাঙ্ক কর্মীরা গ্রাহকদের সাথে সৌজন্যমূলক আচরণ করার জন্য অনুরোধ জানান৷ ব্যাঙ্কের নিজস্ব কোন টাকা নেই৷ অন্যের টাকাই বিনিয়োগ করে ব্যবসা করছে৷ এই ব্যবসা একপ্রকার সুদের ব্যবসার মতোই৷ তাই তিনি সমস্ত ব্যাঙ্ক কর্মীদের উদ্দেশ্যে আবেদন রাখেন যাতে গ্রাহকদের কোন ধরনের অসুবিধার মুখে পড়তে না হয়, সেজন্য এটিএম এবং ব্যাঙ্কিং পরিষেবা অক্ষুন্ন রাখা হোক৷
প্রসঙ্গত, রাজ্য বিধানসভাতে মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্রীয় সরকারের নোট বাতিল নিয়ে সরব হয়েছিলেন৷ তিনি বিধানসভায় বলেছেন, এই সিদ্ধান্তের ফলশ্রুতিতে এখন পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন৷ ৩০ থেকে ৩৪ শতাংশ ব্যবসা বাণিজ্য কমে গেছে৷ মুখ্যমন্ত্রীর প্রশ্ণ কৃষি আক্রান্ত হলে শিল্প কী ভাবে হবে? ব্যাঙ্কিং ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের বিশ্বাসের যে ভিত তৈরী হয়েছিল কেন্দ্রের এই সিদ্ধান্ত তার উপর দারুণভাবে আঘাত এনেছে৷ দেশবাসী আরও খারাপ পরিস্থিতির মধ্যে পড়বেন৷ বিধানসভায় মুখ্যমন্ত্রী আরও জানান, ১৯৪৮ এবং ১৯৭৮ সালে ভারতে নোট বাতিল করা হলেও এখনও এ ধরণের মারাত্মক সমস্যার মুখে পড়তে হয়নি৷ অনেক জায়গায় তো ব্যাঙ্কের কোন শাখাই নেই৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top