News Flash

  • Home
  • Uncategorized
  • কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই ট্রিপল সেঞ্চুরি করলেন করুণ নায়ার
Image

কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই ট্রিপল সেঞ্চুরি করলেন করুণ নায়ার

চেন্নাই, ১৯ ডিসেম্বর (হি.স.) : চিপকে নজির গড়লেন করুন কালাধরন নায়ার| নিজের কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই ট্রিপল

করুণ নায়ার
করুণ নায়ার

সেঞ্চুরি করে নজির গড়লেন তিনি| সোমবার চিপকে ইংরেজ বোলিংকে খুন করে প্রথমে সেঞ্চুরি ও পরে ডাবল সেঞ্চুরি এবং তার পর ট্রিপল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়লেন টিম ইন্ডিয়ার এই মিডল অর্ডার ব্যাটসম্যান| সেই সঙ্গে গ্যারি সোবার্সকেও ছুঁলেন তিনি| পাশাপাশি ভারতীয় ব্যাটসম্যানহিসেবে বীরেন্দ্র সেহবাগের পর তিনি এই অনন্য নজির গড়লেন|
সোমবার চিপকে ইংরেজ বোলিংকে কার‌্যত খুন করে প্রথমে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি ও ট্রিপল সেঞ্চুরি করেন টিম ইন্ডিয়ার এই মিডল অর্ডার ব্যাটসম্যান|
এছাড়া ডাবল সেঞ্চুরি করার পরই তিনি দিলীপ সারদেশাই ও বিনোদ কাম্বালির পর তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরিই ডাবল সেঞ্চুরি করেন| কেন্ট জেনিংসকে বাউন্ডরি মেরে দ্বিশতরান পূর্ণ করেন তিনি| ডাবল সেঞ্চুরির পথে ৩০৬ বলে ২৫টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন নায়ার|
চলতি সিরিজে মোহালিতে টেস্ট অভিষেক হয় কর্নাটকের বছর পঁচিশের এই ডানহাতি ব্যাটসম্যানের| প্রথম দুটি টেস্টে ব্যর্থ হলেও কেরিয়ারের তৃতীয় টেস্টে সেঞ্চুরি করে নির্বাচকদের আস্থার পরিচয় দিলেন নায়ার| কর্নাটকের এই টপ অর্ডার ব্যাটসম্যান ১৮৫ বলে আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি করেন| এর আগে চিপকে ১৯৯ রানের ইনিংস খেলেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল|

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top