News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সংসদের অধিবেশনের নষ্ট হওয়া সময়ের ভাতা ফেরত দিচ্ছেন বিজেডি সাংসদ
Image

ফের সংসদের অধিবেশনের নষ্ট হওয়া সময়ের ভাতা ফেরত দিচ্ছেন বিজেডি সাংসদ

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স): ফের সংসদের অধিবেশনের নষ্ট হওয়া সময়ের ভাতা ফেরত দিচ্ছেন বিজু জনতা দলের (বিজেডি) সাংসদ বৈজয়ন্ত জয় পন্ডা। সংসদের সদ্য শেষ হওয়া অধিবেশনে মোট যত সময় হট্টগোল-হাঙ্গামায় নষ্ট হয়েছে, সেই সময়টুকুর বেতন, দৈনিক ভাতা ফেরত দেবেন সাংসদ বৈজয়ন্ত জয় পন্ডা। তিনি বলেন, সংসদ ভেস্তে যাওয়ার ফলে দেশের প্রচুর টাকা নষ্ট হচ্ছে। তাই এটা আমার দিক থেকে একটা প্রতীকী প্রয়াস।

এই এমপি-র আরও বক্তব্য, সাংসদ হিসাবে আমরা যাবতীয় সুবিধা ভোগ করি, কিন্তু যে দায়িত্ব পালন করার কথা, সেটা করি না। এজন্য বিবেকের দংশন অনুভব করি। আমি বহু বছর ধরেই সংসদের প্রত্যেক অধিবেশনের শেষে হাঙ্গামা, শোরগোলে নষ্ট হওয়া সময় হিসাব করে সেই অনুযায়ী নিজের বেতন, দৈনিক ভাতার অংশ ফেরত দিই।

যদিও তিনি যে অংশ ফেরত দিচ্ছেন, তা নষ্ট হওয়া বিপুল অর্থের তুলনায় কিছুই নয়, স্বীকার করেছেন পন্ডা। তিনি নিজে কখনও সংসদে হাঙ্গামা করেননি বলে দাবি করে পন্ডা বলেছেন, গত ১৬ বছরে একবারও সংসদ ভন্ডুল করায় সামিল হইনি। আমার বিবেকই করতে দেয়নি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top