News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল না পেয়ে উদয়পুরে পথ অবরোধ ক্ষুব্ধ ভোক্তাদের
Image

পেট্রোল না পেয়ে উদয়পুরে পথ অবরোধ ক্ষুব্ধ ভোক্তাদের

petrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ পেট্রোল সংকটে নাজেহাল গোমতী জেলার যান চালকরা৷ গত কয়েকদিন ধরেই পেট্রোলের সংকটে যান চলাচল অনেকটাই কমে গিয়েছে৷ শনিবার সকালে পেট্রোল রয়েছে জেনেই কিরণ পেট্রোলিয়ামের সামনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন, সুকটার, বাইক ও যান বাহনের চালকরা৷ কিন্তু দীর্ঘ প্রতিক্ষার পরও পেট্রোল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা৷ পেট্রোল পাম্পের সামনে পথ অবরোধে বসেন ঐসব ক্ষুব্ধ ভোক্তারা৷ খবর পেয়ে আর কে পুর থানার পুলিশ ছুটে যায়৷ উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি হয়৷ শেষ পর্যন্ত প্রশাসনের পদস্থ কর্মকতারা ছুটে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন৷ এরপরই পথ অবরোধা মুক্ত হয়৷
এদিকে, রাজধানী আগরলা শহরের বেশীরভাগ পাম্পেই পেট্রোল নেই৷ যে দুই একটি পাম্পে পেট্রোল রয়েছে সেগুলিতে দীর্ঘ লাইন৷ লাইনে দাঁড়িয়ে অনেকে তিতিবিরক্ত হয়ে পেট্রোল না নিয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন৷ এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোন স্পষ্টিকরণও দেওয়া হচ্ছে না৷ তাতে ক্ষোভে ফুসছেন ভোক্তারা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top