News Flash

  • Home
  • Uncategorized
  • উপনির্বাচন ঃ ২১ ডিসেম্বর সংশ্লিষ্ট এলাকাগুলিতে অফিস বন্ধ থাকবে
Image

উপনির্বাচন ঃ ২১ ডিসেম্বর সংশ্লিষ্ট এলাকাগুলিতে অফিস বন্ধ থাকবে

Election Stampনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ পঞ্চায়েতের উপনির্বাচনে ভোটাররা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য ২১ ডিসেম্বর, ২০১৬ সংশ্লিষ্ট এলাকাগুলির অন্তর্গত সমস্ত সরকারী অফিস, ম্যাজিস্ট্রেরিয়াল কোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্য সমস্ত প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে৷ জন প্রতিনিধিত্ব আইন ১৯৫১-র ১৩৫ বি ধারা অনুযায়ী এই ছুটি ঘোষণা করা হয়েছে৷ এছাড়াও উল্লিখিত এলাকাসমূহে কর্মরত সমস্ত শিল্প অধিগৃহীত সংস্থাসমূহ, কারখানা আইন ১৯৪৮-র আওতায় আসা অন্য সমস্ত প্রতিষ্ঠানসমূহ, রাজ্য সরকারের দৈনন্দিন হাজিরা/কন্টিনজেন্ট কর্মচারী, যে কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের জন্য ২১ ডিসেম্বর, ২০১৬ সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে৷ যে সমস্ত কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে সেখানকার ভোটার হলেও উল্লিখিত সংস্থাসমূহে অন্যত্র যারা কর্মরত তারা ওইদিন বিশেষ ক্যাজুয়েরল লিভ পাবেন৷ ক্যাজুয়েল/দৈনিক হাজিরার কর্মীরাও ওইদিন সবেতন ছুটি পাবেন৷ কর্মস্থলে কারুর অনুপস্থিতি ওইদিন বড় ধরণের সমস্যা সৃষ্টি করলে তিনি উপরোক্ত সুযোগ নাও পেতে পারেন৷ রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে৷
এদিকে, পঞ্চায়েতের উপনির্বাচন উপলক্ষ্যে শান্তি ও সুস্থিতি বজায় রাখার লক্ষ্যে পশ্চিম জেলার মোহনপুর এবং জিরানীয়া মহকুমার অন্তর্গত সমস্ত খুচরো বিলেতী ও দেশী মদের দোকান ১৯ থেকে ২১ ডিসেম্বর, ২০১৬ এবং ২৩ ডিসেম্বর, ২০১৬ বন্ধ থাকবে এবং এই দিনগুলি ড্রাই ডে হিসাবে পালন করা হবে৷ ত্রিপুরা আবগারী আইন, ১৯৮৭-র ২৪নং ধারার ১নং উপধারা অনুযায়ী পশ্চিম জেলার জেলা শাসক এক বিজ্ঞপ্তিতে মদের দোকান বন্ধ থাকার কথা ঘোষণা করেছেন৷ পৃথক এক বিজ্ঞপ্তিতে একই ধারা অনুযায়ী সিপাহীজলা জেলার জেলা শাসক জেলার অন্তর্গত বিশালগড় এবং সোনামুড়া মহকুমার অন্তর্গত সমস্ত বিলেতী ও দেশী মদের দোকান ২০,২১ এবং ২৩ ডিসেম্বর বন্ধ থাকার কথা ঘোষণা করেছেন৷ এই দুই মহকুমায় এইদিনগুলি ড্রাই ডে হিসাবে পালন করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top