News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে উদ্ধার নতুন নোটের তিন লক্ষ ৯৪ হাজার টাকা, অটক দুই
Image

অসমে উদ্ধার নতুন নোটের তিন লক্ষ ৯৪ হাজার টাকা, অটক দুই

নাজিরা (অসম), ১৮ ডিসেম্বর, (হি.স.) : শিবসাগর জেলার নাজিরা মহকুমায় পুলিশি হানায় উদ্ধার হয়েছে নগদ তিন লক্ষ ৯৪ হাজার টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। শিবসাগর পুলিশের জনৈক আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে নির্দিষ্ট এক জায়গায় হানা দিয়ে বমাল দুই যুবককে তাঁরা আটক করেছেন। তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত সব টাকাই নতুন ২০০০ টাকার নোট। ধৃতদের নাম-ধাম এখনই জানাতে অস্বীকার করে এ ব্যাপারে তদন্ত জারি রয়েছে বলে জানিয়েছেন শিবসাগর পুলিশের এই কর্তা।
এদিকে, বিটিএডি এলাকার কোকরাঝাড়ের অসম-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী শ্ৰীরামপুর বাজারে জালনোট উদ্ধার হয়েছে বলে খবরে প্রকাশ। এই টাকাগুলির মধ্যে একটি ২০০০ টাকার নোটও রয়েছে বলে পুলিশ সূত্রের খবরে প্রকাশ। জাল নোট কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জনৈক জয়নাল আবেদিন ও রশিদ উদ্দিনকে নির্দিষ্ট আইনের বলে গ্রেফতার করা হয়েছে। টহলদারী সিআরপিএফ-এর হাতে বমাল ধরা পড়েছে জয়নাল ও রশিদ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top