News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ কাজের দরুন বন্ধ লজ, পুনরায় চালু করতে ম্যানেজারের দাদাগিরি
Image

অবৈধ কাজের দরুন বন্ধ লজ, পুনরায় চালু করতে ম্যানেজারের দাদাগিরি

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৭ ডিসেম্বর৷৷ শনিবার কমলাসাগর চা বাগানস্থিত বলাকা লজটি বন্ধ হওয়ার ফলে দাদাগিরি দেখাল লজের ম্যানেজার কার্তিক লস্কর৷ ঘটনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন বলাকা লজটি চালানোর পর বন্ধ হয়ে যায়৷ বলাকা লজটি ২০১২ সালে চালু হওয়ার পর থেকেই এই লজের ম্যানেজার কার্তিক লস্কর অবৈধ ব্যবসা চালায় লজের ভিতরে৷ এমনকি রেজিস্টার খাতায় এন্ট্রি করে না অবৈধভাবে রুটি রোজি কামানো ধান্ধা করছে৷ বেশ কয়েকবার কমলাসাগর বিধানসভার বিধায়ক নারায়ণ চৌধুরী কাছে খবরটি পৌঁছায়৷ সে ঘটনা নিয়ে কয়েকবার এলাকার বিধায়ক আলোচনায় বসে৷ বলাকার ম্যানেজার কার্তিক লস্করকে অবৈধভাবে কাজ না করার কথা জানিয়ে দেওয়া হয়৷ ম্যানেজার ক্ষমাপ্রার্থী হয়ে আর অবৈধভাবে কাজ করবে না বলে জানায়৷ কিন্তু পয়সার লালসায় ম্যানেজার আরো অবৈধ কাজে লিপ্ত হয়৷ তারপর এই সংবাদ বিভিন্ন প ত্রিকায় প্রকাশিত হয়৷ পরে পর্যটন দপ্তরের মন্ত্রী নিজে এলাকার বিধায়ককে নিয়ে এসে এই অবৈধ কাজগুলি দেখে ফেলে৷ তারপর এলাকার বিধায়ককে সাথে নিয়ে বলাকা লজটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়৷ শনিবার দিন সকাল নয়টা থেকে লজের ম্যানেজার কার্তিকবাবু কিছু লোকজন জোগার করে বলাকার লজের সামনে অনশনে বসে৷ ৩ঘন্টা বসে থেকে সেখান থেকে উঠে আসে ম্যানেজার তার লোকগুলিকে নিয়ে৷ এখন তো পিকনিক মরশুম৷ তাই ম্যানেজার চাইছে যে অনশনে বসলে হয়ত তাড়াতাড়ি লজটি খুলে দেবে৷ আবার রমরমা ব্যবসা করা যাবে৷ এই ঘটনা নিয়ে এলাকাবাসী থেকে শুরু করে সমস্ত লোকজন ঘটনাটির তীব্র নিন্দা করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top