News Flash

  • Home
  • Uncategorized
  • হাতকড়া-সহ থানা থেকে ফেরার আসামি
Image

হাতকড়া-সহ থানা থেকে ফেরার আসামি

ধুবড়ি (অসম), ১৮ ডিসেম্বর, (হি.স.) : ধুবড়ি জেলার চাপরে পুলিশি হেফাজত থেকে এক আসামি ফেরার হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবরে প্রকাশ, শনিবার রাতে জেলার শালকোছা থানা থেকে হ্যান্ডকাফ-সহ গিয়াসউদ্দিন নামের এক আসামি পালিয়ে গেছে। অপহরণ ও চুরির অভিযোগে গতকালই তাকে গ্রেফতার করেছিল শালকোছা থানার পুলিশ।
থানায় এনে পুলিশ অফিসার যখন তার বিরুদ্ধে নথিপত্র গোটাচ্ছিলেন, তখন তাঁদের অমনোযোগিতার সুযোগে ধৃত গিয়াসউদ্দিন হাতকড়া-সহই পালিয়ে যায়। ফেরার গিয়াসকে ধরতে জাল বিছালেও এই খবর লেখা পর্যন্ত তার কোনও হদিশ পায়নি পুলিশ। এদিকে এ-ঘটনার জন্য থানার বড়বাবুকে নাকি শো-কোজ করেছেন পুলিশ সুপার।-হিন্দুস্থান সমাচার|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top