News Flash

  • Home
  • Uncategorized
  • হতাশা থেকেই সেনাপ্রধান নিয়োগ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস : বিজেপি
Image

হতাশা থেকেই সেনাপ্রধান নিয়োগ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস : বিজেপি

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স): সেনাপ্রধান পদে লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতের নিয়োগ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস । রবিবার বিজেপি মুখপাত্র শ্রীকান্ত শর্মা আপত্তি উড়িয়ে দিয়ে বলেন, চলতি নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি মাথায় রেখেই সিদ্ধান্ত হয়েছে । কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, একের পর এক নির্বাচনে হারতে হারতে জাতীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে ‘হতাশা’ থেকেই সেনাপ্রধান নিয়োগ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস। তাঁর দাবি, নতুন সেনাপ্রধান বাছাই করা হয়েছে সবচেয়ে সিনিয়র অফিসারদের তালিকা থেকে, যাঁরা সকলেই যোগ্য, দক্ষ। কিন্তু চলতি নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতির বিচারে তাঁদের মধ্যে রাওয়াতকেই সবচেয়ে কার্যকর বলে বেছে নিয়েছে সরকার। রাওয়াতকে নিয়োগের অর্থ অন্যদের অস্বীকার করা নয়। আমরা এটা নিয়ে রাজনীতি না করতে আবেদন করছি সব দলকে।

নতুন প্রধান বিচারপতি নিয়োগ সম্পর্কে কংগ্রেসের সমালোচনার প্রসঙ্গ উঠলে বিজেপি মুখপাত্রটি বলেন, বিরোধীরা আগে থেকেই যেন কোনও চরম সিদ্ধান্তে পৌঁছে না যান। তাঁরা অপেক্ষা করুন। সময় হোক। সেইসঙ্গে তাঁর খোঁচা, গণতান্ত্রিক রীতিনীতিকে যদি কোনও দল নিজের ইচ্ছামতো দুমড়েমুচড়ে দিয়ে থাকে, তবে সেই দলটি হল কংগ্রেস। বিজেপি সবসময়ই গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলে।-

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top