News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সঙ্গীত ‘অবমাননা’র অভিযোগে গ্রেফতার বিশিষ্ট মালয়ালম সাহিত্যিক
Image

জাতীয় সঙ্গীত ‘অবমাননা’র অভিযোগে গ্রেফতার বিশিষ্ট মালয়ালম সাহিত্যিক

তিরুবনন্তপুরম, ১৮ ডিসম্বর (হি.স): জাতীয় সঙ্গীত ‘অবমাননা’র অভিযোগে গ্রেফতার হলেন বিশিষ্ট মালয়ালম সাহিত্যিক এবং নাট্যকর্মী কমল সি ছাবেরা। সম্প্রতি নিজের উপন্যাস ‘স্ম্যাসানানগালুডি নোটেপুস্তকম’ থেকে একটি অংশ ফেসবুকে তুলে ধরেন কমল। এরপর রবিবার কমলকে কোঝিকোড় থেকে গ্রেফতার করা হয়। তাঁর নামে করুণাগোপালি থানায় মামলা করা হয়েছে। খুব শিগগিরই তাঁকে করুণাগোপালি থানার হাতে তুলে দেওয়া হবে।
কমল সি ছাবেরার গ্রেফতারি নিয়ে সাব ইন্সপেক্টর রাজেশ বলেন, ‘পুলিশ ফেসবুক নিয়ে একটি ফোন কল পায়। আমরা সেসব পরীক্ষা করে দেখেছি। এরপর তাঁর বিরুদ্ধে মামলা করি।’ সূত্রের খবর, ওই ফেসবুক পোস্টে জাতীয় সঙ্গীতের সামালোচনা করা হয়েছে। কমলের গ্রেফতারের পরই সমালোচনা শুরু হয়েছে। এর আগে কেরলেই জাতীয় সঙ্গীত বাজার সময় না দাঁড়ানোয় ছ জনকে গ্রেফতার করা হয়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top