News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে অমানবিক নির্যাতন, থানায় মামলা
Image

গৃহবধূকে অমানবিক নির্যাতন, থানায় মামলা

CRIMEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ স্বামী ও শাশুড়ির ক্রমাগত নির্যাতনে বিয়ের দশ মাসের মধ্যেই স্বামীগৃহ ছেড়ে বাপের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এক গৃহবধূ৷ গৃহবধূর বাড়ি কমলপুরে৷ স্বামীর বাড়ি ধর্মনগর রেল ব্রিজ সংলগ্ণ এলাকায়৷ গুণধর স্বামীর নাম রাজেশ দেব৷ বিয়েছে পাত্রপক্ষের দাবী অনুযায়ী নগদ টাকা, সোনা গয়না সবকিছু দেওয়া হয়েছিল৷ বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে বাইক কেনার জন্য টাকা আনতে ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল৷ গুণধর স্বামী মদ্যপান করে বাড়িতে গিয়ে স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন চালাতে থাকে৷ শেষ পর্যন্ত বাধ্য হয়েই গৃহবধূটি বাপের বাড়িতে আশ্রয় নেয়৷ এই ব্যাপারে কমলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা গৃহবধূ৷ কমলপুর থানা থেকে মামলাটি ধর্মনগর থানায় পাঠানো হয়েছে৷ এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণের খবর নেই৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top