News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের দুই শহীদ সৈনিককে ব্রাত্য রেখে বিধানসভায় আম্মা ও কাস্ত্রোর স্মৃতিচারণ
Image

রাজ্যের দুই শহীদ সৈনিককে ব্রাত্য রেখে বিধানসভায় আম্মা ও কাস্ত্রোর স্মৃতিচারণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ হয়ত রাজনৈতিক ব্যক্তিত্বরাই সর্বোচ্চ সম্মানের অধিকারী৷ কিউবার প্রাক্তন

বৃহস্পতিবার রাজ্য বিধানসভার অধিবেশনে প্রয়াতা জয়ললিতা ও প্রয়াত ফিদাল কাস্ত্রোর স্মৃতিচারণ করা হয়৷ ছবি নিজস্ব৷
বৃহস্পতিবার রাজ্য বিধানসভার অধিবেশনে প্রয়াতা জয়ললিতা ও প্রয়াত ফিদাল কাস্ত্রোর স্মৃতিচারণ করা হয়৷ ছবি নিজস্ব৷

প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রয়াণে বৃহস্পতিবার বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে স্মৃতিচারণ করা হয়েছে৷ অথচ দেশের জন্য প্রাণবলিদান দিয়েও রাজ্যের দুই বীর শহীদকে সম্মান জানানোর প্রয়োজনটুকু বোধ করল না রাজ্য বিধানসভা৷ ফলে,দেশের জন্য প্রাণ বলিদান দিলেও রাজনীতির কাছে পরাস্ত হলেন বীর বিএসএফ জওয়ান শম্ভু সাতমুড়া এবং ভারতীয় সেনা জওয়ান চিত্তরঞ্জন দেববর্মা৷ এক্ষেত্রে অভিযোগের কাঠগড়ায় রাজ্য সরকার৷ তবে, বিরোধী দলের সদস্যরাও সমালোচনার উর্দ্ধে নন৷ এদিন, স্মৃতিচারণে বীর শহীদদের ট্রেজারি বেঞ্চ যেমন ভুলে গেছেন, তেমনি বিধায়ক উন্নয়ন তহবিলে টাকা বাড়ানোর সুপারিশ করতে না ভুললেও বিরোধী দলের সদ্যসরাও বেমালুম তাঁদের ভুলে যান৷ বিভিন্ন সময়ে রাজ্য সরকারের গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেন বিরোধী বেঞ্চের সদস্যরা৷ কিন্তু এদিন সরকার পক্ষ স্মৃতিচারণে বীর শহীদদের ভুলে গেলেও তাঁদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন না যে বিভিন্ন বিষয়ের পাশাপাশি আবারও আপনারা চরম ভুল করেছেন৷ স্বাভাবিকভাবেই রাজ্য বিধানসভার সমস্ত সদস্যদের নৈতিকতা প্রশ্ণের মুখে৷ রাজনীতির উর্দ্ধে উঠে ডান-বাম উভয় দলই মানবিকতার প্রশ্ণে নিজেদের মুখ পুুড়িয়েছেন৷
রাজ্য বিধানসভার এই ভূমিকায় সাধারণ মানুষের মধ্যে রীতিমত বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ বিশেষ করে শহীদ জওয়ানদের পরিবার রাজ্য বিধানসভার এই ব্যবহারে ব্যথিত হয়েছেন বলে জানা গেছে৷ শুধু তাই নয়, শহীদদের প্রতি এই আচরণ চরম অপমানজনক বলেও বিভিন্ন মহল ক্ষোভ প্রকাশ করেছে৷ জনৈক সেনা জওয়ান বলেন, দায়িত্বশীল সরকারের কাছ থেকে এই ধরনের আচরণ কোন মতেই কাম্য নয়৷ পাশাপাশি তিনি রাজ্যের বিরোধী দলের সদস্যদের উদ্দেশ্যেও বলেন, দায়িত্বশীল বিরোধীদের কাছ থেকেও এমনটা আশা ছিল না৷ ফলে, বীর শহীদ জওয়ানদের বিধানসভায় স্মৃতিচারণ না করায় এদিন রাজ্যে সমস্ত প্রান্তে সমালোচনার ঝড় বইয়ে গেছে৷
রাজ্য বিধানসভায় আজ কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট, নেতা প্রয়াত ফিদেল কাস্ত্রে ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী প্রয়াতা জয়রাম জয়ললিতার স্মৃতিচারণ করা হয়৷ স্মৃতিচারণায় বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন,কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট, ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে ত্রিপুরা বিধানসভা গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোক সন্তপ্ত পরিজন সহ কিউবার জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে৷ অন্যদিকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রয়াণে ত্রিপুরা এবং বিধানসভা গভীর দুঃখ প্রকাশ করেছে এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার পরিজন সহ তামিলনাড়ুর জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করছে৷ তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বিধানসভার সদস্য সদস্যাগণ পৃথক পৃথকভাবে দুমিনিট নীরবতা পালন করেন৷ এছাড়া গত, ২০ নভেম্বর, ২০১৬ ভোর রাত ৩টা ১০ মিনিটে ১৯৩২১ ইন্দোর পাটনা রাজেন্দ্র নগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় এবং গত ৬ ডিসেম্বর ২০১৬ ইং তারিখে রাতে আলিপুর দুয়ার রেল ডিভিশনের শামুকতলা রোড স্টেশনের কাছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পরিজনদের প্রতি আজ বিধানসভায় সমবেদনা ও দুঃখ প্রকাশ করা হয়েছে ও আহত হয়ে যারা চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে৷ দুটি ট্রেন দুর্ঘটনায় শোক জ্ঞাপন করে মৃত ব্যক্তিদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করে দু’মিনিট নীরবতা পালন করা হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top