News Flash

  • Home
  • Uncategorized
  • আজ থেকে বিধানসভা অধিবেশন পেশ হবে আমানতকারী স্বার্থ সুরক্ষা বিল
Image

আজ থেকে বিধানসভা অধিবেশন পেশ হবে আমানতকারী স্বার্থ সুরক্ষা বিল

TLAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ বৃহস্পতিবার থেকে শুরু হচেছ বিধানসভার শীতকালীন অধিবেশন৷ তিনদিন চলবে অধিবেশন৷ অধিবেশনের প্রথমদিনই পেশ করা হবে আমনতকারী স্বার্থ সুরক্ষা বিল৷ এবিষয়ে বুধবার অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছেন, বিলটিতে আরো মজবুত আকারে সংশোধনী আনা হবে৷ তাতে, চিটফান্ড সংস্থা রাজ্যে ব্যবসা করার ক্ষেত্রে আরো কড়াকড়ি করা হচ্ছে৷ তিনি জানান, আগামীদিনে রাজ্যে চিটফান্ড সংস্থার ব্যবসা শুরুর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা শাসক কিংবা সমাহর্তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে৷ তাদের কাছ থেকে অনুমতি মিললেই ব্যবসা শুরু করতে পারবে চিটফান্ড সংস্থাগুলি৷ আগে পুর নিগম কিংবা পুর পরিষদের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়েই ব্যবসা শুরু করে দিত চিটফান্ড সংস্থাগুলি৷ এখন থেকে তা আর সম্ভব হবে না৷
তবে, আমানতকারীদের গচ্ছিত আমানত ফিরিয়ে আনার বিষয়ে বিলে কোন কিছু নতুন করে রাখা হয়নি৷ ফলে, চিটফান্ডে গচ্ছিত আমানত আমানতকারীরা আদৌ ফিরে পাবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে৷
বৃহস্পতিবারের পর শুক্রবার এবং সোমবার অধিবেশন বসবে৷ এবার প্রথম বারের মত বিধানসভার সদস্য হিসাবে উপস্থিত থাকবেন বড়জলা কেন্দ্রের উপনির্বাচনে বিজয়ী ঝুমু সরকার এবং খোয়াই কেন্দ্রের উপনির্বাচনে বিজয়ী বিশ্বজিৎ দত্ত৷ ফলে, এবার বিধানসভায় বামফ্রন্টের বিধায়ক সংখ্যা বেড়ে হয়েছে ৫১৷ বিরোধী আসনে তৃণমূলের ৬ জন এবং কংগ্রেসের ৩ বিধায়ক রয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top