News Flash

  • Home
  • Uncategorized
  • ভাড়ারে টান, তাই উচ্চ আদালতের নির্দেশেও বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয় ঃ অর্থমন্ত্রী
Image

ভাড়ারে টান, তাই উচ্চ আদালতের নির্দেশেও বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয় ঃ অর্থমন্ত্রী

bhanu-lal-saha-ministerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ ভাড়ারে টান, তাই উচ্চ আদালতের নির্দেশ থাকলেও সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা এবং জুটমিলের কর্মচারীদের পাওনা গন্ডা মিটিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না৷ এমনকি সুপ্রিমকোর্টের রায় অনুসারে সমান চাকরিতে সমান বেতন, তাও দিতে পারবে না রাজ্য সরকার৷ এবিষয়ে অর্থমন্ত্রী ভানুলাল সাহা বলেন, আর্থিক ক্ষমতা না থাকলে কোনভাবেই দাবি পূরণ করা সম্ভব নয়৷ এক্ষেত্রে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে পাল্টা আদালতে আবেদন জানানো হয়েছে, অক্ষমতার কারণেই কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা এবং জুটমিল কর্মীদের পাওনা গন্ডা মিটিয়ে দেওয়া সম্ভব হচেছ না৷
এদিকে, সপ্তম বেতন কমিশন চালু করার বিষয়েও হিসেব নিকেশ করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী৷ তিনি বলেন, ষষ্ঠ বেতন কমিশন অনেক দেরিতে দেওয়া সম্ভব হয়েছিল৷ সপ্তম বেতন কমিশনের বিষয়েও অর্থদপ্তর হিসেব নিকেশ শুরু করে দিয়েছে৷ তবে, পে কমিশন নাকি পে রিভিউ কমিটি তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে জানান তিনি৷
এদিন তিনি জানান, যোজনা কমিশন মুছে গিয়ে নীতি আয়োগ এবং চতুদর্শ অর্থ কমিশনের দৌলতে যে অর্থ মিলেছে তাতে প্রায় ১০০০ থেকে ১২০০ কোটি টাকা ঘাটতি রয়েছে৷ চলতি অর্থ বছরে সে ঘাটতি পূরণ হবে এমনটা মনে করার কোন কারণ নেই৷ ফলে, আগাম কোন কিছুই বলা সম্ভব নয়৷ তিনি জানান, সময়মত ঘোষণা করা হবে এবিষয়ে৷
এদিন তিনি জানান, সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের উচ্চ আদালতের সিঙ্গেল ব্যাঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে৷ বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে ব্যয় ভার বহন করার ক্ষমতাই না থাকলে রাজ্য সরকারের পক্ষে এই রায় মেনে নেওয়া সম্ভব নয়৷ তবে তিনি দাবি করেন, উচ্চ আদালত রায়ে বলেছে, সামর্থ্য থাকলে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দাও৷
এদিকে, আগামীদিনে পে কমিশন রূপান্তর হয়ে পে এন্ড প্রোডাক্টিভিটি কমিশনে পরিণত হতে পারে৷ এবিষয়ে অর্থমন্ত্রী বলেন, নীতিগতভাবে এর বিরুদ্ধে আমাদের কোন বক্তব্য নেই৷ এই পদ্ধতি চালু হলে কাজ কত হয়েছে তার হিসেব করেই মিলবে টাকা৷ আর এই পদ্ধতি সরকারি দপ্তরগুলিতে যারা কর্মসংসৃকতি লাটে তুলেছেন তাদেরকে শায়েস্তা করার লক্ষ্যেই আনা হচ্ছে এবিষয়ে সহমত পোষণ করে অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন দপ্তরে অনেকেরই কাজ না করার মানসিকতা রয়েছে৷ একটা অংশ সব সময় শুধুই নিজের জন্য ভাবেন৷ ফলে, বিভিন্ন দপ্তরের কর্মসংসৃকতিতে আঘাত এসেছে৷ তবে তিনি এও মনে করেন, এই পদ্ধতি চালু হলে পুনরায় দাসবৃত্তি শুরু হয়ে যাবে৷ তোষণ না করলে মিলবে না পদোন্নতি৷ বিষয়টি ভয়ানক রূপ নিতে পারে বলেও তিনি মনে করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top