News Flash

  • Home
  • Uncategorized
  • জুলিয়া হত্যার কেইস ডায়েরি আদালতে জমা দিতে ব্যর্থ পুলিশ
Image

জুলিয়া হত্যার কেইস ডায়েরি আদালতে জমা দিতে ব্যর্থ পুলিশ

tripura-policeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ জিরানিয়া থানা এলাকার চম্পকনগর সাধু কোবরা পাড়ায় জুলিয়া দেববর্মা হত্যাকান্ডে জড়িতদের আজ পুনরায় আদালতে তোলা হয়৷ আদালত পুলিশকে নির্দেশ দিয়েছিল আজ কেইস ডায়েরি আদালতে জমা দেওয়ার জন্য৷ কিন্তু তদন্তকারী পুলিশ অফিসার আজ আদালতে কেইস ডায়েরি জমা দিতে পারেননি৷ তদন্তকারী পুলিশ অফিসার কেইস ডায়েরি জমা দেওয়ার জন্য আদালতের কাছে আরো তিনদিনের সময় চেয়েছেন৷আদালত এই আবেদন মঞ্জুর করেছেন৷ তিনদিন পর এই মামলার কেইস ডায়েরি আদালতে জমা দেওয়া হবে৷ এদিকে, অভিযুক্ত দুজনকে আরো তিনদিনের জেল হাজতে পাঠানো হয়েছে৷ উল্লেখ্য, জুলিয়া দেববর্মা নামে এক কিশোরী ছাত্রীকে হ ত্যা করে মৃতদেহটি ধানক্ষেতে ফেলে দিয়েছিলো৷ প্রথমে একটি অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করেছিল ৷ পরবর্তী সময়ে নিহতের বাবা থানায় সুনির্দিষ্ট হত্যা মামলা দায়ের করেন৷ এরই পরিপ্রেক্ষিতে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে৷ এই হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top