News Flash

  • Home
  • Uncategorized
  • হতাশা থেকেই ভিত্তিহীন অভিযোগ করছেন, রাহুল গান্ধীকে পাল্টা তোপ বিজেপির
Image

হতাশা থেকেই ভিত্তিহীন অভিযোগ করছেন, রাহুল গান্ধীকে পাল্টা তোপ বিজেপির

downloadনয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.) : কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে পাল্টা তোপ বিজেপির| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাহুল গান্ধীর আনা অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিল বিজেপি | বিজেপি নেতা সথা সংসদ-বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার | তিনি বলেন, ওনার কাছে কোনও তথ্য থাকলে উনি এতক্ষণ তা প্রকাশ করে দিতেন| হতাশা থেকেই এসব ভিত্তিহীন অভিযোগ করছেন বলে দাবি করেন অনন্ত| রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হয়েছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর | তিনি বলেন, রাহুল গান্ধী যত কথা বলবেন ততই আমাদের ভাল| এদিন রাহুলের বিরুদ্ধে তোপ দাগেন বেঙ্কাইয়া নাইডু ও নলিন কোহলিও|
সংসদে বিরোধীদের বলতে না দেওয়ার যে অভিযোগ এনেছেন রাহুল, সেই প্রেক্ষিতে অনন্ত বলেন, আজ ওরা বলছে যে, সংসদে ওদের বলত দেওয়া হচ্ছে না| অথচ, সত্যি এটাই যে ওরাই ওয়েলে নেমে হাঙ্গামা করছে| ওরা শুধু ভুল এবং ভিত্তিহীন খবর রটাচ্ছে| অনন্ত কুমারের পাল্টা দাবি, বিরোধীরাই গত ২০ দিন ধরে সংসদ অচল করে রেখেছে| সরকার জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কালো টাকার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, তা নিয়ে সবরকম আলোচনায় প্রস্তুত তারা|
শুধু অনন্ত কুমার নন| এদিন কংগ্রেসকে পাল্টা আক্রমণ করেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরও| বলেন, গোটা বিশ্ব যেখানে প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভাবমূর্তির প্রশংসা করছে, সেখানে কংগ্রেস কমিশন এজেন্ট-এর মতো ব্যবহার করছে| এদিন মোদীকে আক্রমণ করতে গিয়ে রাহুল গাঁধী বলেন, উনি সংসদে হাজির হচ্ছেন না| অথচ, রক কনসার্টে দেখা যাচ্ছে| এর উত্তরে, কংগ্রেস সহ-সভাপতিকে কটাক্ষ করে জাভড়েকর বলেন, প্রধানমন্ত্রী প্রত্যেকদিন কাজ করেছেন| ওনার মতো (রাহুল) নয়, যে ৫০ দিন গায়েব ছিলেন| রাহুলকে আরও একদফা আক্রমণ করে এই প্রবীণ বিজেপি নেতা বলেন, উনি যত কথা বলবেন, ততই আমাদের ভাল|
নোট বাতিেলর পর, এআইসিসি সদর দফতরে স্টিং অপারেশন চালিয়ে একটি সংবাদমাধ্যম| অভিযোগ, ছবিতে দেখা যায় বিভিন্ন কংগ্রেস নেতা পুরনো নোট বদল করতে ব্যস্ত| এদিন সেই বিষয়টিকে হাতিয়ার করে জাভড়েকরের কটাক্ষ, একদিকে মোদী দেশ বদলানোর কাজ করছেন, সেখানে কংগ্রেস নোট বদলানোর কাজ করছে| রাহুল গান্ধীকে আক্রমণ করেন বেঙ্কাইয়া নাইডু ও নলিন কোহলিও|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top