News Flash

  • Home
  • Uncategorized
  • শ্লীলতাহানির মামলায় লঘুধারা, ওসির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
Image

শ্লীলতাহানির মামলায় লঘুধারা, ওসির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

tmc-mahilaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ ইন্দ্রনগরে শিশু কন্যার শ্লীলতাহানির দায়ে আটক শাসক দলের কাউন্সিলার খোকন বৈষ্ণবকে আদালত থেকে জামিন দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ এনিয়ে রাজনীতির খেলাও চরম আকার ধারণ করেছে৷ পূর্ব মহিলা থানার ওসি সীমা বিশ্বাসের দৌলতেই অভিযুক্ত কাউন্সিলার আদালত থেকে জামিন পেতে সক্ষম হয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ পক্সো আইনে মামলা গৃহীত হওয়ার পর কিভাবে জামিনে মুক্তি পাওয়া যায় তা নিয়েও প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ মহিলা থানার ওসি সীমা বিশ্বাস এজাহার গ্রহণের সময় দুর্বলতার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ৷ সে সুযোগকে কাজে লাগিয়েই আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন কাউন্সিলার৷ পূর্ব মহিলা থানার ওসি সীমা বিশ্বাসের বরখাস্তের দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী৷ পথে নেমেছে তৃণমূল কংগ্রেসও৷ বুধবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ অবিলম্বে  কাউন্সিলারের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ এবং পূর্ব মহিলা থানার ওসি সীমা বিশ্বাসকে বরখাস্তের জোরালো দাবি জানানো হয়েছে৷ অন্যথায়  তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top