News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রে ও রাজ্যে বিজেপির উত্থানের জন্য কংগ্রেসকে দায়ী করলেন বিজন ধর
Image

কেন্দ্রে ও রাজ্যে বিজেপির উত্থানের জন্য কংগ্রেসকে দায়ী করলেন বিজন ধর

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১১ ডিসেম্বর৷৷ দেশে ও রাজ্যে বিজেপির উত্থানের জন্য কংগ্রেসকে দোষারোপ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ কৈলাসহরে একই সাথে উপনির্বাচনে প্রচার ও পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছিলেন তিনি৷ গৌরনগর পঞ্চায়েত সমিতির একটি আসনে উপনির্বাচনে চতুর্মুখী লড়াই হবে৷ সম্প্রতি শ্রীনাথপুরে জনসভা করে গেছেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ রবিবার বড়খলা সুকল মাঠে সমাবেশ এ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক৷
তাঁর ভাষণের আগাগোড়াই ছিল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা৷ কেন্দ্রে বিজেপি সরকার গড়ার জন্য দোষারোপ করেছেন কংগ্রেসকে৷ বিজনবাবু বলেন কংগ্রেস খাল কেটে কুমির এনেছে৷ কুমীরকে সিংহাসনে বসিয়েছে৷ কংগ্রেসের একাংশ বিজেপিতে যাচ্ছে৷ রাজ্যের স্বার্থসংশ্লিষ্ট ১০ দফা দাবিতে আন্দোলনের স্বার্থে দলীয় প্রার্থী রুনা বেগমকে জয়ী করার আহ্বান জানান তিনি৷
উত্তর পূর্বাঞ্চলে শিল্পায়নের স্বার্থে বিশেষ উৎসাহ প্রদান প্রকল্প ঘোষণার দাবি জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ এই অঞ্চলে প্রচুর সম্পদ রয়েছে সেই সম্পদকে কাজে লাগিয়ে শিল্প স্থাপন করতে বেসরকারি পূঁজিপতিতে আকৃষ্ট করার প্রয়োজন বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন৷
রবিবার কৈলাসহরের বড়খলা থেকে নেতাজী সুকল প্রাঙ্গন পর্যন্ত সিপিআইএমের পদযাত্রা অনুষ্ঠিত হয়৷ প্রায় ৪ কিলোমিটার পথ হাটলেন বিজন ধর ও সহস্রাবিক নেতা কর্মীরা৷ এর আগে সমাবেশ অনুষ্ঠিত হয় বড়খলা সুকল মাঠে৷ এদিন সভা ও মিছিলে ছিলেন সিপিএমের জেলা সম্পাদক বিজয় রায়, মহকুমা সম্পাদক লক্ষণ কর সহ অন্যান্যরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top