News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিদগ্দ হয়ে জিরানীয়ায় শিশুর মৃত্যু, গোর্খাবস্তিতে আশঙ্কাজনক গৃহবধূ
Image

অগ্ণিদগ্দ হয়ে জিরানীয়ায় শিশুর মৃত্যু, গোর্খাবস্তিতে আশঙ্কাজনক গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ জিরানিয়ার একটি ইট ভাট্টায় অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু হ য়েছে শ্রমিক পরিবারের এক শিশুর৷ শিশুটির নাম কুন্তল চৌহান(১)৷ বাড়ি হরিয়ানায়৷ জিরানিয়ার লক্ষ্মী ইট ভাট্টায় কাজ করত শিশুটির মা বাবা৷ সন্ধ্যায় শিশুকে খাওয়াদাওয়া শেষ করে ঘুম পাড়িয়ে পুনরায় ইট ভাট্টায় কাজ করতে গিয়েছিল শিশুর মা বাবা৷ ঘরের ভিতরে মোমবাতি জ্বালিয়ে রেখে গিয়েছিল৷ সে মোমবাতির আগুন বিছানায় ছড়িয়ে পড়ে৷ মুহূর্তেই শ্রমিক শেডে আগুন ছড়িয়ে পড়ে৷ ইট ভাট্টার শ্রমিকরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন৷ ততক্ষণে শিশুটি অগ্ণিদগ্দ হয়৷ তার শরীরের প্রায় ৭০ শতাংশ ঝলসে যায়৷ শিশুটিকে উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে জিবিতে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষরক্ষা করা যায়নি৷ তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, রবিবার ভোর রাতে গোর্খাবস্তীতে অগ্ণিদগ্দ হয়েছে এক গৃহবধূ৷ তার নাম নমিতা ঘোষ৷ শৌচাগারে গিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঐ গৃহবধূ৷ জানা যায়, রাতে স্বামী-স্ত্রী একসঙ্গেই ঘুমিয়েছিলেন৷ ভোর রাতে প্রাকৃতিক কাজ করার জন্য নমিতা ঘোষ বের হন৷ স্বামী কিছুক্ষণ বাদে লক্ষ্য করেন শৌচাগার থেকে ধোঁয়া বেরুচ্ছে৷ তখনই দরজা ভেঙ্গে স্ত্রীকে উদ্ধার করেন৷ তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার শরীরের ৭৫ শতাংশ ঝলসে গেছে৷ জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঐ গৃহবধূ৷ মহিলার স্বামী অশোক ঘোষ জানিয়েছেন, পরিবারে তেমন কোন ঝামেলা ছিল না৷ আত্মহত্যার চেষ্টার কারণ সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য জানান নি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top