News Flash

  • Home
  • Uncategorized
  • কালোটাকা ডলারে রূপান্তরিত করে রাখা আছে বিদেশে ঃ বাদল চৌধুরী
Image

কালোটাকা ডলারে রূপান্তরিত করে রাখা আছে বিদেশে ঃ বাদল চৌধুরী

badalনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ প্রত্যেকেই জানেন কালো টাকা অপরিবর্তিত থাকে না৷ যে সমস্ত লোকের কাছে কালো টাকা রয়েছে তারা বিদেশে সেই টাকাকে ডলারে পরিণত করে রেখেছে৷ রাজ্যের পূর্ত দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী রবিবার আগরতলায় স্টেট ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না উল্লেখ করে বাদলবাবু এদিন কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করার পাশাপাশি টাকা নিয়ে সরকার যে পন্থা অবলম্বন করে চলেছে তা জনগণের উপর বিপর্যয় নেমে আসছে বলে মন্তব্য করেছেন৷ তিনি প্রশ্ণ রাখেন কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে যারা বিপুল পরিমাণে ঋণ নিয়ে রেখেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ বেশিরভাগ ব্যাঙ্ক নন পারফর্মিং সম্পদ এর জন্য কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে বলেও শ্রী চৌধুরী অভিমত ব্যক্ত করেন৷ তিনি টেক্স এভাডোর্সদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে সরকার সে বিষয়েও প্রশ্ণ রেখেছেন৷ কেন্দ্রীয় সরকারের নোট বাতিল এর পরিপ্রেক্ষিতে দেশের রাজস্ব কাঠামোতে একটি বড় ধাক্কা এসে গেছে৷ অর্থনীতির সুষ্ঠ নিদর্শনসূচক মূলত বিপর্যস্ত হয়ে পড়েছে৷ কেন্দ্রের মোদি সরকার অদূরদর্শী সিদ্ধান্তের দরুণ গোটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে৷ তিনি আরো অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের এই আকস্মিক নোট বাতিলের পদক্ষেপের কারণে দেশের ৯০ শতাংশ লোক ভুগছেন৷ প্রতিদিন নতুন নতুন নীতি নির্দেশিকা জারি করা হচ্ছে৷ এর দরুণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন৷ বাস্তব কি এবং অবাস্তব কি সেটাই বোধগম্য হচ্ছে না সাধারণ মানুষের৷ কেন্দ্রের এই ধরনের হটকারী সিদ্ধান্তগুলিকে অবিলম্বে পরিবর্তন করা জরুরি বলে বাদল চৌধুরী অভিমত ব্যক্ত করেছেন৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্নপ্রকল্পের অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে৷ তার জন্য আমরা বিভ্রান্তির মধ্য রয়েছি৷ কোন কোন সময় দেখা গিয়েছে বছরের শেষের দিকে প্রকল্পগুলির অর্থ মঞ্জুর করা হয়৷ তাতে প্রকল্পের সঠিক বাস্তবায়ন বাধাপ্রাপ্ত হচ্ছে৷ অবিলম্বে কেন্দ্রীয় সরকারের এই ধরনের মনোভাব পরিহার করে সুষ্ঠ যুক্তরাষ্ট্রীয় কাঠামোই রাজ্যগুলিকে উন্নয়নের কাজে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী৷ পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার দেশের সাধারণ অংশের জনগণের স্বার্থে কোন সিদ্ধান্ত গ্রহণ করছেন না৷ দেশের পঁুজিপতিদের স্বার্থে এই সরকার কাজ করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top