News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সহ বিভিন্ন দলের ষোলজন নেতৃত্ব গেলেন বিজেপিতে
Image

কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সহ বিভিন্ন দলের ষোলজন নেতৃত্ব গেলেন বিজেপিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ প্রবীণ উপজাতি নেতা তথা কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও এডিসির প্রাক্তন মুখ্যনির্বাহী সদস্য দেবব্রত কলই বিজেপিতে যোগদান করেছেন৷ সেই সঙ্গে কংগ্রেসের ও সেবাদলের আরো কয়েকজন গেরুয়া শিবিরে গিয়েছেন৷ রবিবার বিজেপির রাজ্য কার্যালয়ে তাদের বরণ করে নেওয়া হয়৷ দলের রাজ্য সভাপতি বিপ্লব দেব দলীয় পতাকা তাদের হাতে তুলে দিয়েছেন৷ এদিন, মোট ১৬ জন বিজেপিতে যোগ দিয়েছেন৷ কংগ্রেস ছাড়াও আইপিএফটির বিভিন্ন পদাধিকারীরা দলত্যাগ করে বিজেপিতে এসেছেন৷
এদিন, বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক মানিক সাহা, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য ইনচার্জ তুষারকান্তী শিল, প্রদেশ সেবা দলের সাংগঠনিক সম্পাদক উত্তম রায়, অম্পি নগর ব্লক কংগ্রেস সভাপতি জগৎ জমাতিয়া প্রমুখরাও বিজেপিতে যোগ দিয়েছেন৷ এই দলে বরণ করার অনুষ্ঠানের পর বিজেপি রাজ্য কমিটির সভাপতি বিপ্লব দেব জানিয়েছেন, জানুয়ারির প্রথম দিকে তিনি রাজনৈতিক দিক থেকে রাজ্যবাসীকে চমক দিতে চলেছেন৷ কি চমক সেই ব্যাপারে এখনই তিনি মুখ খুলতে চাননি৷ তবে, রাজনৈতিক মহলের ধারণা কংগ্রেসের বেশ কয়েকজন নেতৃত্ব বিজেপিতে যোগ দিতে পারেন৷ তাছাড়াও আইএনপিটি এবং আইপিএফটি থেকেও বেশ কিছু নেতৃত্ব বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে৷ এদিন, এই দলে বরণ করার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিজেপি ইউনিটের ইনচার্জ সুনীল দেওধর, আইনজীবী অরুণকান্তি ভৌমিক প্রমুখ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top