News Flash

Image

শিল্প স্বপ্ণ বাতিল

রাজ্যে শিল্প নিয়া মুখ্যমন্ত্রী মানিক সরকার তীব্র হতাশা ব্যক্ত করিয়াছেন৷ ত্রিপুরায় শিল্প জয়যাত্রা যে সূচিত হইবার সম্ভাবনা নাই, তাহা খোদ মুখ্যমন্ত্রী মানিক সরকার কবুল করায় কার্য্যত শিল্প নিয়া বাম সরকারের ব্যর্থতা আরও প্রকট হইয়াছে৷ শনিবার আগরতলায় ত্রিপুরা স্টেট ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হতাশা ব্যক্ত করিয়া বলেন, আমাদের রাজ্যে শিল্পের বিকাশ হইতে অনেক সময় লাগিবে৷ তাঁহার মতে, বেসরকারী পঁুজি এই অঞ্চলে, বিশেষ করিয়া ত্রিপুরায় ঢালাও ভাবে বিনিয়োগের সম্ভাবনা নাই৷ ফলে এ রাজ্য শিল্পে স্বয়ংম্ভর হইয়া উঠিবে কিনা এই সন্দেহ পোষণ করেন মুখ্যমন্ত্রী৷ তবে, কৃষিতে সাফল্যের আশা ব্যক্ত করিয়া রাজ্যবাসীকে আশ্বস্ত করিয়াছেন৷ ত্রিপুরায় কৃষিই অর্থনীতির মূল ভিত্তি৷ ত্রিপুরা কৃষিতে পিছাইয়া রহিয়াছে বলিয়া স্বীকার করিয়া সাফল্যের বিষয়ে আশা ব্যক্ত করায় রাজ্যের মানুষের সামনে নতুন দিশা দেখা যাইতে পারে৷ কিন্তু কিভাবে? মুখ্যমন্ত্রী রাজ্যে কৃষি বিপ্লবের সম্ভাবনার বিষয়ে জোর সওয়াল করিতে পারিলেন না৷ একথা মানিয়া নিতেই হইবে যে, ত্রিপুরায় প্রায় নববুই শতাংশ মানুষই কৃষিজীবী৷ কিন্তু, এখানে কৃষির সর্বনাশের জন্য সবচাইতে বেশী দায়ী সিপিএম বা বামেরা৷ এরাজ্যে ভূমি সংস্কারের ডাক তুলিয়া বামেরা হঠকারী পথে আগাইয়াছিলেন৷ বর্গাদার জোতদার চিহ্ণিত করিতে গিয়া রাজনীতির অক্টোপাশে বন্দী করিয়া ফেলে কৃষকদের৷ লাঙল যাহার জমি তাহার শ্লোগানের সাফল্য তো মিলে নাই৷ মধ্যবিত্ত গরীব অংশের কৃষকরা বিভিন্ন কারণে নিজের জমি বর্গা দিয়া দেয়৷ কিন্তু, লাঙল যাহার জমি তাহার দাবী উঠিতেই জমি বর্গা দেওয়া প্রাায় বন্ধ হইয়া যায়৷ তাহার উপর আছে শ্রমিক সমস্যা৷ কৃষি কর্মীর সংখ্যা একেবারে শূন্যের কোটায় গিয়া দাঁড়াইয়াছে৷ ফলে, কৃষকরা অনেক ক্ষেত্রে চাষাবাদ ছাড়িয়া অন্য ব্যবসায় মনোনিবেশ করিতে বাধ্য হইয়াছেন৷ কাজ না করিয়া বা নামে মাত্র কাজ করিয়া রেগার কাজে শ্রমিকদের আকর্ষণ বেশী৷ আসলে রেগা মানেই হইল শ্রমিকদের কর্মবিমুখ করিয়া রাখা৷ ত্রিপুরার শ্রমিকদের কর্মবিমুখতার কারণে রাজ্যের ছোট শিল্পগুলি পর্য্যন্ত ধুকিতেছে৷ যেসব শিল্প রাজ্যে টিমটিম করিয়া চলিতেছে তাহারাও বহিঃরাজ্য হইতে শ্রমিক আনিতেছে৷
শিল্প বা কৃষি উন্নয়নের প্রাথমিক শর্তই হইতেছে উপযুক্ত শ্রমিক প্রাপ্তি৷ কিন্তু অভিজ্ঞতায় দেখা গিয়াছে স্থানীয় শ্রমিক দিয়া শিল্প ও কৃষিতে কাঙ্খিত সাফল্য মিলিবে না৷ যতদিন স্থানীয় শ্রমিক মিলিবে না, যতদিন শ্রমিকদের উপর হইতে রাজনীতির থাবা না সরিবে ততদিন কৃষিই হউক আর শিল্পই হউক সাফল্য পাওয়া যাইবে না৷ এক সময় যোগাযোগ ব্যবস্থার অসুবিধার কথা বলিয়া রাজ্যে শিল্প বিপ্লবের প্রধান অন্তরায় বলিয়া দাবী করিয়াছে প্রায় সবকটি দল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top