News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুকন্যার শ্লীলতাহানি, গণরোষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বৈষ্ণব, বাড়ি ঘেরাও এলাকাবাসীর
Image

শিশুকন্যার শ্লীলতাহানি, গণরোষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বৈষ্ণব, বাড়ি ঘেরাও এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ শিশুকন্যা শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত আরএসপি নেতা তথা আগরতলা

শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত উত্তম বৈষ্ণবের কঠোর শাস্তির দাবিতে তাঁর বাড়ি ঘেরাও করেন এলাকাবাসী৷ শনিবার তোলা নিজস্ব ছবি৷
শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত উত্তম বৈষ্ণবের কঠোর শাস্তির দাবিতে তাঁর বাড়ি ঘেরাও করেন এলাকাবাসী৷ শনিবার তোলা নিজস্ব ছবি৷

পুর নিগমের কাউন্সিলার খোকন বৈষ্ণবের বাড়ি ঘেরাও করল স্থানীয় জনগণ৷ তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবীতে এদিন এলাকাবাসী সোচ্চার হয়েছেন৷ পাশে ছিল তৃণমূল কংগ্রেসের নারী নেত্রীরাও৷
সংবাদে প্রকাশ, বামফ্রন্টের অন্যতম সহযোগী আরএসপি নেতা পুর কাউন্সিলার খোকন বৈষ্ণবকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করার পর থেকে ইন্দ্রনগরস্থিত তাঁর বাড়িতে অস্থায়ী পুলিশ পিকেট বসানো হয়েছে৷ শনিবার দুপুরে স্থানীয় জনগণ তাঁর বাড়ির সামনে পিকেটে অবস্থানরত পুলিশের সামনে বিক্ষোভ দেখান৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী করেন এলাকাবাসী৷ শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত খোকন বৈষ্ণবকে পুলিশ গ্রেপ্তার করলেও পুলিশের লঘু ধারা প্রয়োগের ফলে আদালত থেকে তিনি জামিন পেয়ে যান৷ এই বিষয়ে আগরতলা পূর্ব মহিলা থানার ভূমিকারও তীব্র ধিক্কার জানিয়েছেন এলাকাবাসী৷ তাদের অভিযোগ শাসক দলের তাবড় নেতাদের চাপের মুখেই পুলিশ লঘু ধারা প্রয়োগ করে আইনী ঝামেলা থেকে বাঁচানোর চেষ্টা করেছে খোকন বৈষ্ণবকে৷ যদি খোকন বৈষ্ণবের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে এলাকার জনগণ বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে হুশিয়ারী দিয়েছেন৷
এদিকে, খোকন বৈষ্ণব আদালত থেকে জামিন পাওয়ার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন বলে খবর৷ এলাকায় তাঁকে দেখা যাচ্ছে না৷ শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা হলেও ঘটনার চবিবশ ঘন্টা পরও তার বিরুদ্ধে আগরতলা পুর নিগম কিংবা দল কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি৷ প্রসঙ্গত, শহরের ইন্দ্রনগর এলাকায় একটি প্রাথমিক সুকলের শিক্ষক তথা পুর নিগমের বাম কাউন্সিলার খোকন বৈষ্ণবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সুকলেরই এক শিশুকে শ্লীলতাহানি করেছেন৷ তারপর শিশুটি বাড়িতে গিয়ে তার মা-বাবাকে পুরো ঘটনা বলে৷ শিশুটির অভিভাবকরা আগরতলা পূর্ব মহিলা থানায় একটি এফআইআর করেন৷ এই এফআইআরের ভিত্তিতে পুলিশ খোকন বৈষ্ণবকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে৷ আদালত থেকে অভিযুক্ত খোকন বৈষ্ণব জামিনে মুক্তি পান৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top